শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল ডেঙ্গুতে নতুন আক্রান্ত আরও ৫১২

ডেঙ্গু জ্বরে জবি শিক্ষার্থী আল আমিনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৯ সময় দেখুন
ডেঙ্গু জ্বরে জবি শিক্ষার্থী আল আমিনের মৃত্যু


জবি করেসপন্ডেন্ট

ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের শিক্ষার্থী আল আমিন লেবুর অকাল মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টায় তার মৃত্যু হয়।

শিক্ষার্থীর সহপাঠী সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই সে অসুস্থ ছিল। গতকাল ফেসবুকে একটা পোস্টও করেছে সে। প্রচণ্ড জ্বর, ঠাণ্ডা, কাশিতে সে খুব অসুস্থ। প্রথমে বাসাতেই তার স্বাভাবিক চিকিৎসা হচ্ছিল। কিন্তু গতকাল ভোরে অবস্থা খুবই খারাপ হওয়ায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে পরীক্ষা করে জানা যায় যে, সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল।

লেবুর ফুফাতো ভাই মাহমুদুল হাসান বলেন, গত চারদিন  ধরে আল আমিন লেবু অসুস্থ ছিল। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে তার জ্বর বেড়ে গেলে রুমমেটরা তাকে মিরপুর-১০ এ ডা. আজমল আলী হসপিটাল নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, গ্রাামের বাড়িতেই তার লাশ নিয়ে দাফন সম্পন্ন হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোস্তফা কামাল বলেন, আমরা মৃত্যুর খবরটি শুনেছি। সহকারী প্রক্টর স্যার সেখানে গিয়েছেন। লাশের গোসলের কাজ শেষ করে বগুড়ায় তার গ্রামের বাড়িতে পাঠানো হচ্ছে। গ্রামের বাড়িতে লাশ নিয়ে তার সহপাঠী আমাদের শিক্ষার্থীরা যাবে।

আল আমিন লেবু বাংলা বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বগুরা জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটারা ইউনিয়নে। তার অকাল মৃত্যুতে শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে বুধবার আল আমিন লেবু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ টাইমলাইনে নিজের অসুস্থতার কথা জানিয়ে এক স্ট্যাটাসে তার ১০৪ ডিগ্রি জ্বর, ঠাণ্ডা ও কাশির কথা উল্লেখ করেন।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর