বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা: প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক তিতুমীর কলেজে ৫ম ‘মেমোরি লেন’ আর্ট প্রদর্শনী শুরু ‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের উন্নত চিকিৎসাসেবায় প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন বিএমইউর ৭ চিকিৎসক ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি করপোরেশনের মশারি বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ সময় দেখুন
ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি করপোরেশনের মশারি বিতরণ


ময়মনসিংহ: ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে মশারি বিতরণ করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন।

সোমবার (১ ডিসেম্বর) সকালে নগরীর কৃষ্টপুর সিটি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ শতাধিক নিম্নআয়ের মানুষের হাতে মশারি তুলে দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।

এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এসকে দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর দীপক কুমার মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।

পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন ওয়ার্ডে মশারি বিতরণ, ফগার মেশিনে মশা নিধন কার্যক্রম এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচারণা অব্যাহত থাকবে বলে জানা গেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর