বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ জুন, ২০২২
  • ২০০ সময় দেখুন
ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

রুবলে দাম পরিশোদ না করায় ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। একই কারণে জার্মানির শেল এনার্জিকেও গ্যাস দেওয়া বন্ধ করেছে রাশিয়া। বুধবার (১ জুন) দেশটির জ্বালানি খাতের বৃহত্তম কোম্পানি গ্যাজপ্রম এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

গ্যাজপ্রম জানায়, ৩১ মে অর্থদিবস শেষ হওয়ার পরও রুবলে অর্থ পরিশোধ করেনি ডেনমার্কের ওর্স্টেড সাল্গ এন্ড সার্ভিস। ফলে ডেনমার্কের ওই কোম্পানিকে আর গ্যাস দেওয়া হচ্ছে না।

গ্যাজপ্রম জানায়, ২০২১ সালে ডেনমার্কে ১.৯ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহ করেছে রাশিয়া—যা ডেনমার্কের মোট ভোগ্য গ্যাসের দুই তৃতীয়াংশ।

জার্মান কোম্পানিতে গ্যাস সরবরাহ বন্ধের ব্যাপারে গ্যাজপ্রম জানিয়েছে, জার্মানির শেল এনার্জি লিমিটেডের সঙ্গে প্রতি বছর ১.২ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহের চুক্তি আছে, যা বন্ধ করা হয়েছে। শেল জার্মানির মোট ব্যবহৃত গ্যাসের ২.৬ শতাংশ সরবরাহ করে থাকে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চালানোর পর পশ্চিমা দেশগুলো মস্কোর উপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে থাকে। জবাবে, ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার সরবরাহ করা গ্যাসের অর্থ রুবলে প্রদানের দাবি করে গ্যাজপ্রম। কিন্তু এ বিষয়ে অস্বীকৃতি জানায় ইউরোপের কয়েকটি দেশ। এসব দেশে একে একে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রুশ কোম্পানি। এর আগে গত কাল নেদারল্যান্ডসেও গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছিল গ্যাজপ্রম। ডেনমার্ক এ তালিকায় পঞ্চম।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর