রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

ড. ইউনূসের সরলতা বিশ্বে বিরল: রাশেদ খান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৬ সময় দেখুন
ড. ইউনূসের সরলতা বিশ্বে বিরল: রাশেদ খান


ঢাকা: ডক্টর মুহাম্মদ ইউনূসের ভালোবাসা, সরলতা ও নিরপক্ষতা নিয়ে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ‘ড. ইউনূসের সরলতা বিশ্বে বিরল’ বলে উল্লেখ করেন তিনি বলেন, ডক্টর মুহাম্মদ ইউনূস যদি দ্বিতীয়বার নোবেল পুরস্কার পান, তাহলে সেটা তার সরলতার জন্যই পাবেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

ওই পোস্টে তিনি বলেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার দুজন রাজনৈতিক প্রতিনিধিকে মঞ্চে তুলে বললেন, these are the guys fighting on the street. তাহলে বাকি যে ৪ জন রাজনৈতিক প্রতিনিধি গেছেন, তারা কি রাস্তায় ফাইট করছে না? ডক্টর ইউনূস স্যার নিরপেক্ষতার অভিনয়টা বোঝেন না। যাকে ভালোবাসেন, তার প্রতি ভালোবাসাটা এভাবেই দৃশ্যমান করেন। এজন্যই তাকে আমার ভালো লাগে।’

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘‘অন্যান্য উপদেষ্টারা মাঝেমধ্যে তাকে স্মরণ করিয়ে দেন, স্যার আপনি বাকিদের প্রতিও মাঝেমধ্যে ভালোবাসা দেখায়েন, নইলে অন্তর্বর্তী সরকারকে মানুষ পক্ষপাতদুষ্ট সরকার বলবে। তখন আর সবাই আপনাকে সহযোগিতা করবে না। স্যার তখন বলেন, ও, তাই নাকি! ঠিকাছে, তাদেরকেও ডাকো।’’

রাশেদ খানের ভাষায়, ‘স্যারের এই সরলতা বিশ্বে বিরল। ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার যদি দ্বিতীয়বার নোবেল পুরস্কার পান, তবে সেটা সরলতার জন্য পাবেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, তিনি যেন এই সরলতা ধরে রাখেন। আর যাকে ভালোবাসেন, সেটা অন্যন্যদের মত লুকিয়ে না রেখে প্রকাশ করেন। এতে অন্তত তাকে কেউ কুটিল বুদ্ধির লোক বলবে না।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর