রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

ড. রেজা কিবরিয়া গাঁজাখুরি কথা বলেন: নুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১২১ সময় দেখুন
ড. রেজা কিবরিয়া গাঁজাখুরি কথা বলেন: নুর


আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সরকার বিরোধী আন্দোলনকে ব্যাহত করার জন্য ড. রেজা কিবরিয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের আগে থেকেই বিভ্রান্ত করে আসছিলেন। তার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে বিদেশি স্বার্থকে প্রাধান্য দেওয়া এবং তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। এ জন্য তিনি যা খুশি তা করতে পারেন।

তিনি বলেন, গণঅধিকার পরিষদের সব নেতা-কর্মী শিক্ষিত এবং সচেতন। আমরা দেশ ও জনগণের স্বার্থকে বিসর্জন দিতে পারি না। ড. রেজা কিবরিয়া একজন এডুকেটেড (শিক্ষিত) পার্সন (লোক) বলে তাকে আমরা দলে টেনেছিলাম। আসলে তিনি শিক্ষিত নোংরা মানুষ। কূটচাল দিয়ে গণফোরাম ভেঙেছেন তিনি।

মঙ্গলবার (২০ জুন) রাতে সারাবাংলার সঙ্গে টেলিফোনে আলাপকালে এসব কথা বলেন নুর।

তিনি বলেন, আমার বিরুদ্ধে ড. রেজা কিবরিয়া যেসব কথা বলেছেন এসব গাঁজাখুরি কথা। ড. রেজা কিবরিয়া প্রচুর মদপান করেন। তিনি কথাগুলো বলার সময় মদ্যপান অবস্থায় ছিলেন বলে আমার মনে হয়েছে।

নুর বলেন, ড. রেজা কিবরিয়া বিদেশে গিয়ে বিলাসবহুল হোটেলে থাকবেন, আমোদ-ফুর্তি করবেন। এমনকি যে বিমানেই যাক না কেন বিমানে বসে মদ্যপান করবেন। এ নিয়ে অনেক কেলেঙ্কারিও আছে তার।

আরও পড়ুন: গণঅধিকার পরিষদে ভাঙন, রেজা কিবরিয়াকে সরিয়ে রাশেদকে আহ্বায়ক

তিনি বলেন, আমার বিরুদ্ধে বিদেশি একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলেছেন এবং আমি বিদেশে ব্যবসা করছি। তার এই অভিযোগ সত্য নয়। এটিও গাঁজাখুরি অভিযোগ। কারণ আমাদের সংগঠনটি নতুন। আমরা সরকারি বা বিরোধী দলের কেউ নই। আমরা দেশের জনগণের ভোটাধিকারসহ মৌলিক অধিকারগুলো নিশ্চিত করাসহ দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আমাদের বা আমাকে কেন বিদেশি গোয়েন্দা সংস্থা গুরুত্ব দিয়ে তাদের কাজে লাগাবে?

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, গণতন্ত্র মঞ্চ ছাড়ার পেছনেও ড. রেজা কিবরিয়ার হাত রয়েছে। আমাদের নেতা-কর্মীদের গণতন্ত্রমঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রভাবিত করেছেন। তিনি সবসময় বলে বেড়াতেন গণতন্ত্র মঞ্চের নিজস্ব কোন প্রোগ্রাম নেই ইত্যাদি। ড. রেজা কিবরিয়া সংগঠনের মধ্যে বিভাজন সৃষ্টি করেছিলেন। তিনি জামায়াতের সঙ্গে সব সময় যোগাযোগ রক্ষা করে চলছেন।

আরও পড়ুন: এবার ভিপি নুর ও রাশেদকে গণঅধিকার থেকে অব্যাহতি

নুর বলেন, আমরা যেহেতু বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসছি, সেখানে রেজা কিবরিয়া বিএনপি থেকে বহিষ্কারদের সঙ্গে যোগযোগ রক্ষা এবং তাদের অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছেন। এতে তিনি দলের বা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এজন্য তিনি গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী থাকতে পারেন না।

প্রসঙ্গত, রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের রেষারেষিকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদে চলছে পাল্টাপাল্টি অব্যাহতি প্রদান। মঙ্গলবার (২০ জুন) রাতে নুরুল হক নুরকে গণ অধিকার পরিষদের সদস্য সচিব থেকে অব্যাহতি দিয়েছেন রেজা কিবরিয়া।

মঙ্গলবার (২০ জুন) রাতে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর ও যুগ্ম-আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে সাময়িক অব্যাহতি দিয়েছেন ড. রেজা কিবরিয়া। গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য শাহাবুদ্দিন ‍শুভ এ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছেন।

এর আগে সোমবার (১৯ জুন) দিনগত রাতে ড. রেজা কিবরিয়াকে আহ্বায়কের পদ থেকে সরিয়ে গণঅধিকার পরিষদের ১নং যুগ্ম-আহ্বায়ক রাশেদ খাঁনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করেন নুরুল হক নুর।

সারাবাংলা/ এ এইচ এইচ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর