শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ২৬৯ সময় দেখুন
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৩-২০২৪-এর জন্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

রোববার (৩০ জানুয়ারি) রাতে গুলশান দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থী বাছাইয়ে ভোট গ্রহণ হয়। প্রাপ্ত ভোটের ফলাফলের ভিত্তিতে সভাপতি পদে অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম নির্বাচিত হন। রাত সাড়ে ১১টার পর তাদের নাম ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনপ্রবাসী তারেক রহমান।

নির্বাচন পরিচালনা টিমের সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে সারাবাংলাকে এ সব তথ্য জানান।

অন্যান্য পদে সমর্থিত প্রার্থীদের তালিকা চূড়ান্ত হওয়ার পর মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানান শায়রুল কবির খান।

সারাবাংলা/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর