বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৪০ সময় দেখুন
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু


ডেস্ক রিপোর্ট:: ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জুয়েল (২৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী নয়ন বলেন, রাত ১১টার দিকে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়ে জুয়েল। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কি মামলায় সে কারাগারে হাজতি হিসেবে ছিলেন সে বিষয়টি বলতে পারি না। তার বাবার নাম আব্দুর রহিম।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর