সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

ঢাবিতে ঈদে জগন্নাথ হলের অমুসলিম শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৯ সময় দেখুন


ঢাকা: ঈদ-উল-আযহা উদযাপনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হলে থাকা মুসলিম শিক্ষার্থীদের জন্যে কুরবানীর আয়োজনের পাশাপাশি জগন্নাথ হলের অমুসলিম শিক্ষার্থীদের জন্যেও ভোজের আয়োজন করবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

শুক্রবার (৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন আব্দুল কাদের।

সংগঠনটির পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে গরু কুরবানি করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির ঢাবি শাখার আহবায়ক আব্দুল কাদের। এরই পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকা শিক্ষার্থীদের জন্য খাসি ভোজের আয়োজনের ঘোষণাও দিয়েছেন তিনি।

এ আয়োজনের বিষয়ে আব্দুল কাদের সারাবাংলাকে বলেন, ‘গণ-অভ্যুত্থান থেকে শুরু করে সরস্বতী পূজাসহ ক্যাম্পাসের যে কোনো সংকটে, উৎসবে আমরা একসঙ্গে অংশগ্রহণ করেছি, উদযাপন করেছি। ঈদ-উল আজহার ছুটিতে জগন্নাথ হলের অনেক সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা বাড়িতে না গিয়ে হলে অবস্থান করবেন। জগন্নাথ হলের সনাতন ধর্মাবলম্বী ভাইদের জন্য আমরা ঈদের দিন দুইটা খাসির ব্যবস্থা করেছি। ক্যাম্পাসের সিনিয়ররাই আমাদের এই উদ্যোগে সহায়তা করেছেন। জগন্নাথ হলের শংকর দা’র ক্যান্টিনে আয়োজন করা হবে। ঈদের দিন দুপুর বেলা আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো।’

এর কিছুদিন আগেই আব্দুল কাদের ফেসবুকে বলেন, ‘নানান প্রতিবন্ধকতার দরুন অনেক শিক্ষার্থীই ঈদ-উল আজহায় ক্যাম্পাসে থাকবেন, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন না। সেই দিক বিবেচনায় ক্যাম্পাসের শিক্ষার্থীদের সঙ্গে একত্রে ঈদ উদযাপনের চিন্তা করেছি। উপযুক্ত প্লেস হিসেবে হল পাড়ার জসীমউদ্দিন হলের মাঠে আমরা একটা গরু কুরবানী করার উদ্যোগ নিয়েছি। ক্যাম্পাসে থাকা সব শিক্ষার্থীরা মিলে একসঙ্গে কোরবানি দিব, খাওয়া-দাওয়া করবো, ঈদ উদযাপন করব।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর