বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে গুলজার আহমেদকে ইমরানের মনোনয়ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২১৫ সময় দেখুন
তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে গুলজার আহমেদকে ইমরানের মনোনয়ন


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী  হিসেবে মনোনীত করেছেন। সোমবার (৪ এপ্রিল) পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী তার দলের কোর কমিটির অনুমোদনের পরে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। ইমরান খান এ ব্যাপারে ইতোমধ্যে প্রেসিডেন্ট আরিফ আলভি বরাবর চিঠি পাঠিয়েছেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট বরাবর পাঠানো চিঠিতে ইমরান খান বলেন, আমি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি বিচারপতি (অব.) গুলজার আহমেদের নাম প্রস্তাব করছি।

প্রেসিডেন্ট আরিফ আলভি সংবিধানের ২২৪ অনুচ্ছেদের এ(১) ধারা মেনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নাম দিতে ভেঙে দেওয়া পার্লামেন্ট নেতা ইমরান খান এবং বিরোধী নেতা শেহবাজ শরীফের কাছে চিঠি লেখেন। ওই চিঠির জবাবে গুলজারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মনোনীত করেছে পিটিআই।

এর আগে, রোববার (৩ এপ্রিল) প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব নাকচ করে দেন ডেপুটি স্পিকার কাসিম সুরি। এর পরপরই ইমরান খান প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর পরামর্শমতে ওই দিনই পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট। ফলে আগামী ৩ মাসের মধ্যে পাকিস্তানে জাতীয় নির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। এ সময় পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেছেন ইমরান খান। অর্থাৎ, ইমরান খান শিগগিরই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন।

উল্লেখ্য যে, বিচারপতি গুলজার আহমেদ পাকিস্তানের ২৭তম বিচারপতি হিসেবে ২০১৯ সালের ২১ ডিসেম্বর শপথ নেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিনি অবসরে যান।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর