শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘তত্ত্বাবধায়ক সরকার কোনো পূর্ণাঙ্গ সমাধান নয়’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৭ সময় দেখুন
‘তত্ত্বাবধায়ক সরকার কোনো পূর্ণাঙ্গ সমাধান নয়’


স্পেশাল করেসপন্ডেট

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কোন পূর্ণাঙ্গ সমাধান নয়। তাই, নির্বাচন কমিশন গঠনে স্থায়ী সমাধানের জন্য সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠন আইন করতে হবে।

সংবিধান অনুযায়ী দেশের সকল বিভাগ নির্বাচন কমিশনের অধীনে থাকবে। আইন অনুযায়ী নিরপেক্ষ মানুষদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হলে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে উল্লেখ করে তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলেও স্থানীয় সরকারের নির্বাচন দলীয় সরকারের অধীনেই হবে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, দেশের রাজনীতিতে বিরাজনীতিকরণ চলছে। এভাবে চলতে থাকলে রাজনৈতিক দলগুলো হবে নাম ও সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক শক্তি। নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থীরা টিকতে না পারলে রাজনৈতিক দলগুলো অস্তিত্বশূন্য হয়ে পড়বে।

তিনি বলেন, সংবিধান ও গণতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে, নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। কিন্তু সরকার ও প্রশাসনের চাপে নির্বাচনে টিকতে না পেরে দলগুলো সমর্থকহীন হয়ে পড়ছে। দেশের মানুষও ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। এভাবে বহুদলীয় গণতন্ত্র বিকশিত হতে পারে না।

বিরাজনীতিকরণ দেশ ও মানুষের জন্য কখনোই কল্যাণকর হতে পারে না। নির্বাচন কমিশনের সমান্তরালভাবে সরকার ক্ষমতা প্রয়োগ করলে নির্বাচন কমিশন কখনো সঠিকভাবে কাজ করতে পারবে না। তাই, নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের বিকল্প নেই।

এসময় জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন সৈনিক পার্টির সভাপতি মো. জয়নাল আবেদীন এবং সভা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন সরকার। সৈনিক পার্টির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. ফয়েজ আলম ভূঁইয়া, মো. জাহাঙ্গীর আলম সরকার, মো. আবু তাহের খন্দকার, এইচ.এম. সালাউদ্দিন, রফিকুল ইসলাম রতন। উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, যুগ্ম মহাসচিব মোস্তফা বেঙ্গল সেলিম, দফতর সম্পাদক-২ এম.এ রাজ্জাক খান, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক।

 

সারাবাংলা/এএইচএইচ/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর