আন্তর্জাতিক ডেস্ক
তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর কাওসিউংয়ের একটি আবাসিক ভবনে আগুনের ঘটনায় অন্তত ৪৬ মৃত্যুর খবর জানিয়েছে হংকংভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪১ জন।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস জানিয়েছে, ৩২ জনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর আরও ১৪ জনের মৃত্যু হয়।
তবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
সারাবাংলা/একেএম