বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

তানজানিয়ায় সোনার খনি ধসে নিহত ২২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ সময় দেখুন
তানজানিয়ায় সোনার খনি ধসে নিহত ২২


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: আফ্রিকার দেশ তানজানিয়ায় একটি অবৈধ সোনার খনি ধসে অন্তত ২২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলে ভারি বর্ষণের কারণে ওই খনিতে ধস নামে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৫ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিধিনিষেধ থাকা সত্ত্বেও একদল মানুষ সেখানে খনন শুরু করলে ভূমিধস ও প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির বারিয়াদি জেলা প্রশাসক সাইমন সিমালেঙ্গা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার (১৩ জানুয়ারি) ভোরে সিমিউ অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় প্রশাসনের অনুমতি ছাড়াই ২৪ থেকে ৩৮ বছর বয়সী একদল যুবক একটি অনিরাপদ জায়গা খনন করছিলেন।

তিনি জানান, প্রাথমিকভাবে তাদের বলা হয়েছিল ১৯ থেকে ২০ জন মানুষ খনিতে আটকা পড়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারা ২২ জনের মরদেহ উদ্ধার করতে পারেন।

এ ছাড়া ওই দলটি প্রায় দুই থেকে তিন সপ্তাহ আগে খনিজ সমৃদ্ধ একটি জায়গা আবিষ্কার করে। এরপর সরকার শারীরিক ও পরিবেশগত সুরক্ষা এবং পদ্ধতি অনুমোদন করার আগেই তারা খনন শুরু করতে চলে যান বলেও জানিয়েছেন তিনি।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর