রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘তারুণ্যের জয়যাত্রায় ভেসে যাবে বিএনপি-জামায়াত’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
‘তারুণ্যের জয়যাত্রায় ভেসে যাবে বিএনপি-জামায়াত’


সিলেট: বাংলাদেশ আওয়ামী যুবগলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ক্ষমতার লোভে উন্মত্ত বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। তারা যেন তেন প্রকারে ক্ষমতায় যেতে চায় বলে বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি ধ্বংসের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারুণ্যের সমাবেশের নামে দেশের যুবসমাজকে জঙ্গিবাদ, অস্ত্রবাজির দিকে ঠেলে দিচ্ছে। ইয়াবা মাদকের দিকে ঠেলে দিচ্ছে। তাদের রক্ষায় সারাদেশে যুবলীগ তারুণ্যের জয়যাত্রা কর্মসূচি চালিয়ে যাবে।

রোববার (৯ জুলাই) সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত আওয়ামী যুবলীগের কেন্দ্রঘোষিত তারুণ্যের জয়যাত্রা শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি-জামায়াত ও তারেক জিয়াদের ঘুম ১৬ ডিসেম্বর বা ২৬ মার্চ বা ২১ ফেব্রুয়ারি এলে হারাম হয়ে যায়। কিন্তু ১৫ আগস্ট তারা উৎসবে মেতে উঠে। তারা কিভাবে দেশের সেবা মানুষের সেবা করবে? তারেক লন্ডনে বসে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে আওয়ামী যুবলীগ। তাদের কোনো অপপ্রচারেই সরকারের ভাবমুর্তি নষ্ঠ হবে না। আওয়ামী যুবলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা তাদের অপপ্রচারের সমুচিত জবাব দিয়ে যাচ্ছেন।’

নিখিল আরও বলেন, ‘যুবলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিার ভ্যানগার্ড হিসেবে সারাজীবন কাজ করেছে, আগামীতেও করবে। বিএনপি-জামায়াতের দেশবিরোধী সব ষড়যন্ত্রের জবাব দিতে আমরা সবসময় প্রস্তুত। দীর্ঘদিন চেষ্টা তদবির করে তারা সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে যে লোক ভাড়া করে এনে জড়ো করতে সক্ষম হয়েছে।’

তিনি সিলেট জেলা যুবলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আজকের এই তারুণ্যের জয়যাত্রা কর্মসূচি সফল করে আপনারা প্রমাণ করেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় যুবলীগ সবসময় প্রস্তুত। যত দ্রুত সম্ভব আপনাদের কমিটি পূর্ণাঙ্গ হবে। আরেকটু ধৈর্য ধারণ করে দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করুন। কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ন করা হবে।’

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, সিলেট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুর হাবিব হাবিব, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পাপন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ারদার সৈকত, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সাইফুল আলম অনিক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল ইসলাম নুর মিয়া, চৌধুরী আব্দুল্লাহ রাজেন প্রমুখ।

The post ‘তারুণ্যের জয়যাত্রায় ভেসে যাবে বিএনপি-জামায়াত’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর