শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম Nawazuddin Siddiqui Recalls How Rajpal Yadav’s Home Was A ‘Langar’ For Struggling Actors | Bollywood News বিমানবন্দরে আটক জামায়াত নেতাকে জব্দকৃত ৭৪ লাখ টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর T20 World Cup: Motie magic sinks England in Mumbai after Sherfane Rutherford’s 76 | Cricket News দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন বিভাগীয় কমিশনার চীন-বাংলাদেশ সম্পর্ক বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত হবে না: চীনা দূতাবাস পার্বত্য ২১৩ ভোটকেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা, ২০ দুর্গম কেন্দ্রে বিশেষ নজরদারি

তারেকের ঈদ লন্ডনে, থাইল্যান্ডে হতে পারে ফখরুলের ঈদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪৫ সময় দেখুন


ঢাকা: রাজনৈতিক পটপরিবর্তনের ফলে দেশে ফেরার সম্ভবনা তৈরি হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সেই সুবাদে গত ঈদুল ফিতর এবং আসন্ন ঈদুল আজহা দেশর মাটিতে পালন করতে পারতেন তিনি। কিন্তু, কোনো এক অজানা কারণে দেশে ফিরছেন না তারেক রহমান। সঙ্গত কারণেই আসন্ন ঈদুল আজও যুক্তরাজ্যের লন্ডনেই পালন করবেন তিনি। বরাবরের মতো পরিবারের সদস্য এবং প্রবাসী নেতা-কর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

দলীয় সূত্রমতে, সব মামলা থেকে খালাস পেলেও দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির কারণে শিগগিরই দেশে ফেরা হচ্ছে না তারেক রহমানের। সে কারণে এবারের ঈদ তো বটেই আরও কতদিন তারেক রহমানকে প্রবাসজীবন কাটাতে হবে, সেটা নিশ্চিত করে বলতে পারছে না কেউ। ২০০৮ সাল থেকেই লন্ডনে ঈদ করতে হচ্ছে তাকে। গত ১৭ বছরে অন্তত ৩৫টি ঈদ বিদেশের মাটিতে কাটিয়েছেন তিনি। কন্যা জাইমা রহমান এবং স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়েই বিদেশ বিভূঁইয়ে ঈদ উদযাপন করে আসছেন তারেক রহমান। এবাও এর ব্যত্যয় ঘটছে না।

এদিকে দীর্ঘ রাজনৈতিক জীবনে এবারই প্রথম দেশের বাইরে ঈদ করতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থানরত মির্জা ফখরুলের ঈদ এবার থাইল্যান্ডের হতে পারে। ঈদের আগে তার দেশে ফেরার সম্ভাবনা কম। সস্ত্রীক থাইল্যান্ডে অবস্থান করা বিএনপির মহাসচিবের ঈদ এবার থাইল্যান্ডেই হতে পারে।

সম্প্রতি চোখে সমস্যা দেখা দিলে দ্রুত গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি। চিকিৎসকদের পরামর্শে ব্যাংককের রুটনিন আই হসপিটালে দ্রুত যোগাযোগ করা হয়। গত ১৩ মে চোখের জরুরি চিকিৎসার জন্য ব্যাংকক যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৫ মে তার চোখে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের ১৬ দিন পর ১ জুন দেশে ফেরার কথা থাকলেও বিএনপির মিডিয়াসেল থেকে জানানো হয়, তার দেশে ফেরা এক সপ্তাহ পেছানো হয়েছে।

দলীয় সূত্রমতে, আগামী শুক্রবার (৬ জুন) চিকিৎসকরা চোখ পরীক্ষার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছাড়পত্র দেবে। অর্থাৎ শুক্রবার জানা যাবে, কবে দেশে ফিরবেন তিনি। পরের দিন শনিবার (৭ জুন) বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা। সেই সুবাদে ধরে নেওয়া যায়, থাইল্যান্ডেই এবার ঈদুল আজহা উদযাপন করবেন বিএনপির মহাসচিব। সাধারণত, দেশে থাকলে ঢাকায় ঈদ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো কোনো ঈদ নিজ জেলা ঠাকুরগাঁওয়েও করেন তিনি।

জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে বলেন, ‘মহাসচিব কোথায় ঈদ করবেন, তা এখনই বলা যাচ্ছে না। আগামী শুক্রবার (৬ জুন) চিকিৎসকরা তাকে দেখবেন। তাদের কাছ থেকে ছাড়পত্র পেলে তবেই দেশে ফিরতে পারবেন। যেহেতু শনিবার (৭ জুন) ঈদ, সেহেতু মহাসচিবের পক্ষে দেশে এসে ঈদ করাটা অসম্ভব মনে হচ্ছে।’

এদিকে বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া যথারীতি গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় এবার ঈদুল আজহা পালন করবেন। শরীর ভালো থাকলে রাতে দলের শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাৎ দিতে পারেন তিনি। ভাই-বোনের পরিবারের সদস্যরাও আসতে পারে তার বাসায়।

বিএনপির শীর্ষ নেতাদের কেউ ঢাকায় কেউ বা নিজের এলাকায় ঈদ করবেন। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ, সেলিমা রহমান ঢাকায় ঈদ করবেন। ড. মঈন খান ঈদ করবেন নিজ জেলা নরসিংদীতে, আমির খসরু মাহমুদ চৌধুরী ঈদ করবেন চট্টগ্রামে।

নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য থাইল্যান্ড আছেন। ঈদের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি থাইল্যান্ডেই আছেন, দেশে ফেরেননি। সুতরাং তার ঈদ দেশে, না বিদেশে— সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

দলের অন্যান্যা নেতারা তাদের সুবিধা মতো জায়গায় ঈদ করবেন। তবে, নির্বাচনী আবহ তৈরি হওয়ায় এবার বেশিরভাগ নেতা নিজ নিজ এলাকায় ঈদ করবেন। যে যেখানেই ঈদ করেন না কেন, দলের হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সাধারণ মানুষ বিশেষ করে দলের নেতাকর্মী সমর্থকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগা-ভাগি করে নিতে। আর সাধ্যমতো দরিদ্র মানুষকে সহযোগিতা করতে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর