শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক ব্রিকস সম্মেলন: ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী ‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News

তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১২৪ সময় দেখুন
তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

নোয়াখালী প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে আমার এলাকায় সব শ্রেনী- পেষার মানুষকে সাথে নিয়ে ঐক্যভাবে কাজ করে যাবে। তা বাস্তবায়নে সব বাঁধা আমি প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় হুইপ ও নোয়াখালী-২ ( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি জয়নুল আবেদীন ফারুক।

শুক্রবার বিকালে সেনবাগ উপজেলা মিলনায়তনে উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজন ‘মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকথা বলেন।
জয়নুল আবেদীন ফারুক বলেন, আমি স্বাধীনতার ঘোষক সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের, আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দল করি। আমি সেই বিএনপির আর্দশে ছয় বার এমপি হয়েছি।

তিনি বলেন, আমি এই দলে হয়ে কোন ভাবে এই সেনবাগে অন্যায়কারীকে প্রশ্রয় দিতে পারি না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন অন্যায়কারীদের মাথা তুলতে দিবো না, এই লড়াই করে যাবো।
জয়নুল আবেদীন ফারুক বলেন, আমরা যাদের পিছনে নামাজ পড়ি, যারা মাদ্রসা,মক্তবে ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন,তারা শিক্ষার্থীদের ন্যায় বলা উচিত, ন্যায় শিক্ষা দেওয়া উচিত। তা‘হেেল আমাদের ধর্মীয়ভাবটা সমুন্নত থাকবে।

তিনি বলেন, আমার এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, মাদ্রাসা শিক্ষকদের বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কে অবহিত আছি। শিক্ষা প্র্রতিষ্ঠানগুলোর সব সসমস্যার সমাধান করা হবে।
মাদ্রসায় আসার পথে ছাত্রীদের ইভটিজিং করা হচ্ছে, মাদ্রাসার শিক্ষক নেতাদেও এমন অভিযোগ সর্ম্পকে এসময় তিনি বলেন,যারা শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং করেছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে হবে। তিনি তাতক্ষনিক সেনবাগ থানার ওসিকে মাদ্রসার প্রধানদের কাছ থেকে ইভটিজারদের তালিকা নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন।
এ সময় জয়নাল আবেদীন ফারুক হুশিয়ারি দিয়ে বলেন, যে সব টাউট -বদমাইশরা বিচারের নামে টাকা খায়, জোর করে মাটি কেড়ে নিয়ে যায়, মানুষ প্রতিবাদ করা সাহস পায়নি। তারা কে, কোন দলের, তা আমার কাছ্ েবিবেচ্য নয়। এ ব্যপারে কাউকেও ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনার আমলে আমরা যারা জেল খেটেছি, শারীরিক, মানষিক কতভাবে নির্যাতিত হয়েছি। তা আপনারা জানেন । শেখ হাসিনার আমলে মেগা প্রকল্পসহ বিভিন্ন খাত থেকে যারা কোটি কোটি টাকা লুঠ করে বিদেশে আলিশান জীবন যাপন করেছ-তা চিন্তা করা যায় না । তাদের লুঠের কারনে আমাদের উন্নয়ন খাত, জ¦ালানি খাত, বিদ্যুৎ খাত ধ্বংসের তলানীতে এসে পৌঁচেছে। তাই আজ সরকারকে এসব সেক্টরকে ঠিক করতে হিমসিম খেতে হচ্ছে। আমাদের সবাইকে র্ধেয্য ধরতে হবে। এ সরকারের আমলে সব ঠিক হয়ে যাবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি
মাওলানা আমিরুজ্জামান। উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক এম এ আজিম চৌধুরী, জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশনের আহবায়ক, মিয়া মো :ইলিয়াছ, সেনবাগ পৌর বিএনপির আহবায়ক ফারুক বাবুল, সদস্য সচিব মো: শহিদ উল্যাহ, নবীপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াছিন করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে শিক্ষকদের মাঝে জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথি ফলজ ও বনজ গাছের চারা উপহার বিতরণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর