শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক ব্রিকস সম্মেলন: ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী ‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News

তিতুমীরের ছাত্রীনিবাসে ভোগান্তিতে শিক্ষার্থীরা, লিফট নষ্ট ও পানি সংকট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৩৬ সময় দেখুন


সরকারি তিতুমীর কলেজের অপরাজিতা ছাত্রীনিবাসে নষ্ট লিফট ও সুপেয় পানির সমস্যায় ভোগান্তিতে পড়েছেন আবাসিক ছাত্রীরা। দশতলা বিশিষ্ট এ ছাত্রীনিবাসে দুটি লিফট থাকলেও একটি দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে।  ফলে একটি লিফট দিয়েই শিক্ষার্থীদের ওঠানামা করতে হচ্ছে। পাশাপাশি খাবার পানির ফিল্টারের কিট সময়মতো পরিবর্তন না করায় পানিতে দুর্গন্ধসহ বিভিন্ন সমস্যার অভিযোগ করেছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, একটি লিফট চালু থাকায় ধারণক্ষমতার তুলনায় বেশি শিক্ষার্থীকে একসঙ্গে লিফটে ওঠানামা করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে। বিশেষ করে ওপরের তলার শিক্ষার্থীদের লিফটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। লিফট ব্যবহার করতে না পারলে দশতলা পর্যন্ত সিঁড়ি দিয়ে ওঠানামা করাও তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘হলে ওঠার পর থেকেই পানির সমস্যায় ভুগছি। কয়েকবার এই পানি পান করে অসুস্থও হয়েছি। লিফটও অনেকদিন ধরে বন্ধ। বিষয়টি দায়িত্বে থাকা ম্যামকে জানানো হলেও এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘হলের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো খাবার পানিতে দুর্গন্ধ। সময়মতো ফিল্টারের কিট পরিবর্তন না করায় এ সমস্যা হচ্ছে। দুটি লিফট থাকার পরও বেশির ভাগ সময় একটি দিয়েই ওঠানামা করতে হয়। দশতলা থেকে নিচে নামা সম্ভব হলেও ওপরে ওঠা অনেক কষ্টকর। বিশেষ করে খাবার আনা-নেওয়ার সময় বেশি ভোগান্তিতে পড়তে হয়।’

এ বিষয়ে অপরাজিতা ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোর্শেদা জাহান বলেন, ‘ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে। শিগগিরই লিফটটি ঠিক করার ব্যবস্থা করা হবে।’

তবে সুপেয় পানির ফিল্টারের কিট পরিবর্তন না করা এবং দীর্ঘদিন অপরিষ্কার থাকার অভিযোগ তিনি অস্বীকার করে বলেন, কয়েকদিন আগেই সবগুলো কিট পরিবর্তন করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর