বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News Brazil vs India: Vinicius Jr, Raphinha set for historic Kolkata showdown | Football News ‘বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-বিদ্যুৎ সংকট হবে না— এটা হতে পারে না’ লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ৩৫০ কেজি নিম্নমানের ঘি ধ্বংস স্ত্রীর লাশ ঝুলে আছে ফ্যানের সাথে , স্বামী পলাতক সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্রশক্তির মানববন্ধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ ৩ দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি, দেশ চাঁদাবাজি-লুটপাটের বস্তিতে পরিণত: মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদ

তিতুমীর কলেজে ৫ম ‘মেমোরি লেন’ আর্ট প্রদর্শনী শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৪১ সময় দেখুন
তিতুমীর কলেজে ৫ম ‘মেমোরি লেন’ আর্ট প্রদর্শনী শুরু


সরকারি তিতুমীর কলেজ আর্ট ক্লাবের উদ্যাগে ৫ম বারের মতো দুইদিন ব্যাপী তিতুমীর আর্ট ক্লাব এক্সিবিশন-২০২৬ শুরু হয়েছে। যেখানে ফুটে ওঠেছে গ্রাম বাংলা এবং বিশ্বের বিভিন্ন সুন্দর দৃশ্য।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০ টায় শহীদ বরকত মিলনায়তনের পাঠকক্ষে এই চিত্র প্রর্দশনী অনুষ্ঠিত হয়।

এসময় আর্ট প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে লাল ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন আর্ট ক্লাবের মডারেটর ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক কানিজ ফাতেমা ও আর্ট ক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আফরোজা আক্তার আঁখিসহ ক্লাবের অন্যান্য সদস্য ও ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য এই ধরনের প্রর্দশনী মৌলিক বিষয় গুলোর মধ্যে একটা। শিক্ষার্থীদের মনের এবং মস্তিষ্কের বিকাশের জন্য আজকের এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে।

তিনি আরও বলেন,শুধু মাত্র অক্ষর জ্ঞান নয় শিক্ষার্থীর সৃজনশীলতা বৃদ্ধির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠে। তিতুমীরের শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য  এই ধরনের আয়োজন প্রতিবছরই করা উচিৎ।

আর্ট ক্লাবের সভাপতি মো: মাজহারুল ইসলাম বলেন, আজকে থেকে শুরু হচ্ছে আর্ট ক্লাবের ৫ম বাৎসরিক, প্রদর্শনীতে স্থান পেয়েছে ট্রাডিশনাল আর্ট, ক্রাফট ও ডিজিটাল শিল্প কর্ম, তিতুমীর কলেজের প্রতিভাবান শিল্পীদের মধ্যমে ফুটে উঠেছে। তিতুমীরিয়ান সকল শিক্ষার্থীদের কে বিশেষ ভাবে আমন্ত্রণ জানাচ্ছি -আর্ট ক্লাব এর দ্বারা আয়োজিত শিল্প প্রদর্শনীতে।

তিনি আরও বলেন, তিতুমীর আর্ট ক্লাব সব সময় তিতুমীরের সাধারণ শিল্পমনা শিক্ষার্থীদের নিয়ে কাজ করে, আমাদের ক্লাবের উদ্দেশ্য এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস-এর পাশাপাশি শিল্পমনা চিন্তাভাবনাকে বিকশিত করা।

আর্ট ক্লাবের সাধারন সম্পাদক আফরোজা আক্তার আঁখি বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত বিশেষ। তিতুমীর আর্ট ক্লাবের ৫ম প্রদর্শনী ২০২৬-এর এবারের থিম ‘Memory Lane’। এই প্রদর্শনীর মাধ্যমে শৈশবের আনন্দ, পুরোনো দিনের নানা স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়কে শিল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নিয়মিত আর্ট সেশন, কর্মশালা, বিভিন্ন শিল্পচর্চা ও প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই আমাদের অন্যতম লক্ষ্য।

উল্লেখ্য, দুই দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২:৩০ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ২৫ আগস্ট (মঙ্গলবার) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রদর্শনীর সমাপ্ত হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর