বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার Bon Jovi Biopic In The Works At Universal After Studio Wins Major Bidding War | Hollywood News বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ!থানা ঘেরাও কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা India crash out of AFC Women’s Asian Cup without a single point after 1-3 loss to Chinese Taipei | Football News নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

তিব্বতি খাবার ‘লাফিং’ খেতে উপচে পড়ছে ভিড়! কোথায় পাবেন? জেনে নিন ঠিকানাtibetan food laphing is getting popular day by day in siliguri – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০ সময় দেখুন
তিব্বতি খাবার ‘লাফিং’ খেতে উপচে পড়ছে ভিড়! কোথায় পাবেন? জেনে নিন ঠিকানাtibetan food laphing is getting popular day by day in siliguri – News18 Bangla


অনির্বাণ রায়, শিলিগুড়ি: লাফিং খেয়েছেন? ভাবছেন এটা আবার কী? না জানারই কথা। কারণ এই খাবার তিব্বতের অন্যতম একটি জনপ্রিয় খাবার।একসময় দলাই লামার শীতকালীন বাড়ি বলা হত তিব্বতকে। উপরন্তু, তিব্বত তার সমৃদ্ধ সংস্কৃতি, অবিশ্বাস্য সৌন্দর্য, দুর্দান্ত পাহাড়, এবং গ্রাম্য পরিবেশের জন্য ভূপর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। কিন্তু এগুলো ছাড়াও তিব্বতের এমন কিছু খাবার রয়েছে যা আপনার মন কাড়তে বাধ্য! তার মধ্যে অন্যতম হল লাফিং। এটি লাফিং বা ল্যাফিং বা ল্যাপিং হিসেবে পরিচিত। এর আক্ষরিক অর্থ ‘ঠান্ডা নুডল’, এবং এটি চিন, নেপাল এবং তিব্বতে খুবই জনপ্রিয় একটি খাবার ।

তবে তিব্বতি খাবার এই লাফিং এখন মিলছে শিলিগুড়িতেই। শিলিগুড়ির প্রধান নগরের  “গুড ভাইবস” বলে একটি দোকানে লাফিং খেতে ভিড় উপচে পড়ছে। এটি মূলত একটি ঠান্ডা নুডল। এই ঠান্ডা নুডলটি মুগ ডাল, আলু বা গমের আটা থেকে স্টার্চ দিয়ে প্রস্তুত করা হয়, তারপরে সয়া সস, লাল মরিচ, লবণ, ভিনেগার, রসুন তেল এবং অন্যান্য উপাদানের মশলাদার মিশ্রণে রাতারাতি ম্যারিনেট করা হয়। তারপর বিভিন্নভাবে নানান উপকরণ মিলিয়ে পরিবেশন করা হয়। এই লাফিং খেতেই ভিড় উপচে পড়ছে এই দোকানে।

 

দোকানের কর্ণধার লাখপা দোরজে বলেন, “এটি মূলত তিব্বতি একটি খাবার। চিন, নেপালেও ভীষণ জনপ্রিয়। শিলিগুড়িতে খুব একটা এই খাবার পাওয়া যায় না তাই আমরা এটিকে সবার সামনে এনেছি এবং লোকেও ভীষণ পছন্দ করছে এই লাফিং। দাম মাত্র ৬০ টাকা থেকে শুরু করে ৮০ টাকা পর্যন্ত পৌঁছচ্ছে।”

তিনি আরও বলেন ‘‘বর্তমানে দিনে ৫০ থেকে ৬০ প্লেট লাফিং আমরা বিক্রি করে থাকি। তবে সিজন টাইমে আরও অনেক বিক্রি হবে বলে আশাবাদী আমরা।’’  লাফিং খেতে এসে আনমোল গুরুং বলেন, ‘‘অসাধারণ খেতে এই লাফিং। শিলিগুড়িতে একমাত্র এই দোকানেই চিকেন লাফিং পাওয়া যায়। আজ আমি বন্ধুদের খাওয়াবো বলে এখান থেকে লাফিং নিয়ে যাচ্ছি।’’

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Food, Tibetan Food



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর