শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

দগ্ধ ৫ জনের ৪ জনই না ফেরার দেশে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৫৭ সময় দেখুন
দগ্ধ ৫ জনের ৪ জনই না ফেরার দেশে


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর রামপুরা বউ বাজারে ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে দগ্ধের ঘটনায় আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল চার। ওই ঘটনায় সর্বমোট পাঁচ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে সর্বশেষ মারা গেলেন নুরনবী (৫১)।

সোমবার (৭ মার্চ) বেলা ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বেলা ৩টার দিকে নুরনবী মারা যায়। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ ছিল। এর আগে, রোববার দুপুরে ১২ শতাংশ দগ্ধ নিয়ে হেলাল শেখ, রাত সাড়ে ১০টার দিকে ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে নাদের আলী (৫০) ও রাত সাড়ে ১২টার দিকে ৭৪ শতাংশ দগ্ধ নিয়ে সিদ্দিক সর্দার (৬০) মারা যান। এদের মধ্যে তিনজন আইসিইউতে ছিলেন। বর্তমানে ১২ শতাংস দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ইউসুফ আলী (৪৯)।

নাদের আলীর ছেলে মো. আকরাম হোসেন রাসেল জানান, তাদের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চাড়ালদি গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে রামপুরা মাটির মসজিদ এলাকায় থাকেন। তার বাবা ভাঙারির দোকানের মালিক।

রাসেল বলেন, ‘মধ্যরাতে বাবাসহ ৪ শ্রমিক একটি পিকআপে ভাঙারি মালামাল তুলছিল। তখন সেখানে হঠাৎ করেই আগুনের ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন। পরে খবর পেয়ে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরাতন গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে বলে আমরা জানতে পেরেছি।’

মৃত সিদ্দিকের ভাতিজা আশরাফুল ইসলাম জানায়, তাদের বাড়ি রাজবাড়ী জেলার পাংশায় থানার চড়পাড়া গ্রামে। সিদ্দিক কারওয়ান বাজার এলাকায় থাকতো। এবং লেবারের কাজ করতেন।

মৃত নুরনবীর স্ত্রী রাবেয়া বেগম জানান, তাদের বাড়ি নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চারুলিয় গ্রামে। বর্তমানে তিন সন্তান নিয়ে তেজগাঁ সাতরাস্তা এলাকায় থাকেন। তার স্বামী নুরনবী লেবারের কাজ করতেন।

এর আগে, গত ১ মার্চ দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাসেল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙারির দোকানে আগুনের ঘটনা ঘটে।

ঘটনার পরদিন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল-ফারুক জানান, ওইদিন রাত ১টা ৪২ মিনিটে বউবাজার মাটির মসজিদসংলগ্ন ভাঙারির টিনসেড দোকানে আগুন লাগে। সেই আগুন পাশের আরেকটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ১২মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরাতন গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom