রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

দলীয় প্রতীক শাপলা চেয়ে ইসিতে ফের এনসিপির চিঠি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ সময় দেখুন
দলীয় প্রতীক শাপলা চেয়ে ইসিতে ফের এনসিপির চিঠি


‎ঢাকা: নির্বাচন কমিশনের সংরক্ষিত তালিকা থেকে কোনো প্রতীক নিচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বরং, শাপলাকে প্রতীক তালিকায় যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানিয়েছে দলটি। সেইসঙ্গে চিঠিতে শাপলার সাতটি নমুনাও তুলে ধরা হয়েছে।
‎
‎মঙ্গলবার (৭ অক্টোবর) এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবকে ইমেইলের মাধ্যমে পাঠিয়েছে এনসিপি।
‎
‎শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা’র যেকোনো একটি প্রতীক এনসিপির নামে বরাদ্দ করবে বলে আবেদনে আশা প্রকাশ করেছেন এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

যদিও এরই মধ্যে কোনো দলকে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসি। নিবন্ধন পেলেও শাপলা প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় দলটিকে বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকেও জানানো হয়েছে।

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, ‘এনসিপি আহ্বায়কের সই করা ইসির চিঠির জবাব ইমেইলের মাধ্যমে ফের ইসি সচিব বরাবর পাঠানো হয়েছে। সচিব বিদেশে থাকায় আজ আমরা দেখা করতে যাইনি। মেইলে জবাব পাঠিয়ে দেওয়া হয়েছে।’

এনসিপির চিঠি ও প্রস্তাবিত প্রতীক দেখতে যেমন…‎





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর