মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

দিঘার রথের রশিতে প্রথম টান…! সেজে উঠেছে সমুদ্র সৈকত, তিন রথের খুঁটিনাটি জেনে নিন বিশদে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৯৯ সময় দেখুন


Last Updated:

রথ সাজানোর কাজ শেষ হয়ে গিয়েছে। বাংলার এক বিখ্যাত শিল্পী সেই কাজ করেছেন। গত কয়েকদিন ধরে তিনি ও তাঁর টিম সাজিয়ে তুলেছেন এই রথ।

* জেনে নিন তিন রথের বৈশিষ্ট্য * জেনে নিন তিন রথের বৈশিষ্ট্য 
* জেনে নিন তিন রথের বৈশিষ্ট্য 

দিঘা: রথ সাজানোর কাজ শেষ হয়ে গিয়েছে। বাংলার এক বিখ্যাত শিল্পী সেই কাজ করেছেন। গত কয়েকদিন ধরে তিনি ও তাঁর টিম সাজিয়ে তুলেছেন এই রথ। দিঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির, প্রায় এক কিলোমিটার পথ জুড়ে চলবে রথযাত্রা। অনুমান করা হচ্ছে, এ বছর প্রায় দুই থেকে আড়াই লক্ষ ভক্ত রথযাত্রার সময় উপস্থিত হবেন দিঘায়। এই বিপুল জনসমাগম সামলাতে প্রশাসন, পুলিশ, দমকল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জগন্নাথের রথের নাম নন্দীঘোষ

১৬ চাকার এই রথ। ধ্বজাসমেত রথের উচ্চতা ৩০ ফুট। ২২ ফুট চওড়া। লাল ও হলুদ রঙের এই রথের তিনদিকে থাকবেন ৯ জন পার্শ্বদেবতা। দুজন দ্বারপাল। রথজুড়ে রঘুরাজপুর পটচিত্র। সামনে সাদা ঘোড়া।

সুভদ্রার রথ দর্পদলন

লাল ও কালো রঙের এই রথের উচ্চতা সাড়ে আঠাশ ফুট। ১২ চাকার এই রথের সামনে কমলা ঘোড়া।

বলরাম এর রথের নাম তালধ্বজ

সবুজ ও সাদা রঙের এই রথের উচ্চতা ২৯ ফুট। ১৪ চাকার এই রথের সামনে কালো ঘোড়া।

ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, রথকে সোজা টান দিতে হয়। এই তিন রথে কোনও স্টিয়ারিং নেই। সোজা ভাবেই রথের রশিতে টান পড়বে। মন্দির প্রাঙ্গণ থেকে এক কিমি দূর‍ত্বে রয়েছে মাসির বাড়ি। সেখানেই নিয়ে যাওয়া হবে রথ। জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠার পরে দিঘায় প্রথম বার অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব। সেই কারণে এ বার প্রথম থেকেই বাড়তি গুরুত্ব ও সতর্কতার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

ইতিমধ্যেই রাস্তার দুই ধারে ব্যারিকেড করা হয়েছে। সেখানেই সকলে অপেক্ষা করবেন। সুযোগ মিলবে রথের রশিতে টান দেওয়ার। সেই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি একাধিক জায়েন্ট স্ক্রিন বসানো হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর