বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত TOI Exclusive | Sabastian Sawe’s London blitz makes us marathoners believe limits are meant to be pushed: Sawan Barwal | More sports News শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ ডিজেল সংকটে আর নয় অস্থিরতা আমাদের বুস্টার মিশ্রিত পোড়া মবিলেই নির্ভরতা

দিল্লিতে ভবন ধস, নিহত ৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১০০ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫ ১৩:২৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৬:০৭

ধসের পর বিধ্বস্ত ভবন। ছবি: সংগৃহীত

ভারতের দিল্লির মুস্তাফাবাদে শনিবার (১৯ এপ্রিল) ভোরে একটি চারতলা ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের নিচে এখনও ৮-১০ জন আটকে থাকার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে শনিবার (১৯ এপ্রিল) ভোর ৩টার দিকে। এরপরই জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস এবং দিল্লি পুলিশের যৌথ উদ্ধার অভিযান শুরু হয়।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সন্দীপ লাম্বা জানিয়েছেন, ‘১৪ জনকে উদ্ধার করা হয়েছে, ৪ জন মারা গেছেন এবং আরও ৮-১০ জন ধ্বংসস্তুপের নিচে আটকে আছেন বলে আমরা ধারণা করছি। ধসের কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

আহতদের দিল্লির জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনডিআরএফ-এর ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) মোহসেন শাহিদি এই ধসকে ‘প্যানকেক কলাপস’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এ ধরনের ধসে প্রতিটি তলা একটির ওপর আরেকটি পড়ে যায়, ফলে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তবু আমরা আশা করছি কেউ না কেউ জীবিত আছেন।’

তিনি আরও জানান, এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তুপ পরিষ্কার করা কঠিন হয়ে পড়েছে। জানা গেছে, ভবনটির মালিকও ধ্বংসস্তুপের নিচে আটকে আছেন।

সারাবাংলা/এনজে

দিল্লি
নিহত
ভবন ধস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom