রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৪৮ সময় দেখুন
দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তারেক রহমান


ঢাকা: দুই দশকের মধ্যে প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৫ অক্টোবর) সাক্ষাৎকারের বিষয়টি বিবিসি বাংলা তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে। গণমাধ্যমটি আরও জানায়, সাক্ষাৎকারে নির্বাচন, জাতীয় ও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তারেক রহমান।

দুই পর্বের এই সাক্ষাৎকারটি সোম (৬ অক্টোবর) এবং মঙ্গলবার (৭ অক্টোবর) প্রচার করা হবে। দুই দিনই সকাল ৯টায় বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পাতা এবং ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারটি পাওয়া যাবে।

প্রায় ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন তারেক রহমান। সেখান থেকে ভার্চুয়ালি দলের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। তবে এরমধ্যে সরাসরি কোনো গণমাধ্যমের প্লাটফর্মে কথা বলেননি তিনি। তাই তার সাক্ষাৎকারটি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে আগ্রহের সৃষ্টি করেছে।

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট। ২০২৪ সালের ৫ আগস্টের পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর