শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনা: লাল সংকেত ও নিরাপত্তাব্যবস্থার ত্রুটি নিয়ে তদন্ত Josh Inglis, Alex Carey put Australia in control of third Test against South Africa | Cricket News Siddharth Pens Sweet Birthday Note For ‘Jaan’ Aditi Rao Hydari: ‘Thank You For Taking The Time To Be Born’ | Bollywood News

দুর্গাপূজায় ৩৪ দফা নির্দেশনা সিএমপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
দুর্গাপূজায় ৩৪ দফা নির্দেশনা সিএমপির


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৩৪ দফা নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। করোনাভাইরাসের সংক্রমণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এসব নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছে সিএমপি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সঙ্গে সরকারি বিভিন্ন সংস্থা ও পূজা উদযাপন পরিষদের নেতাদের মতবিনিময় সভা হয়। পরে এক সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার নির্দেশনাগুলো তুলে ধরেন।

নির্দেশনার মধ্যে আছে— পূজা মণ্ডপের প্রবেশমুখে পুরুষ ও নারীর জন্য পৃথকভাবে হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার ও থার্মাল স্ক্যানার রাখতে হবে। পূজা মণ্ডপে মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ। মণ্ডপের চারদিকে বা ওপরের অংশ উন্মুক্ত রাখতে হবে। প্রতিমা প্যান্ডেলের আশপাশে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে।

মণ্ডপের প্রবেশমুখে ভিড় নিয়ন্ত্রণ করা, সিসি ক্যামেরা স্থাপন ও ভিডিও ফুটেজ রেকর্ড করার নির্দেশনা দিয়েছে সিএমপি। বলা হয়েছে, মণ্ডপের ভেতর একসঙ্গে বেশি লোক অবস্থান করতে পারবেন না। প্রসাদ তৈরি ও বিতরণ সীমিত পর্যায়ে রাখতে হবে।

দুর্গাপূজায় ৩৪ দফা নির্দেশনা সিএমপির

জরুরি সেবার ফোন ও মোবাইল নম্বর সংরক্ষণের নির্দেশনা দিয়ে সিএমপি বলছে, পুলিশ ও ফায়ার সার্ভিসের জরুরি সেবার নম্বরগুলো দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা থাকতে হবে। বিদ্যুতের বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর প্রস্তুত রাখতে হবে। বিদ্যুতের ত্রুটিপূর্ণ সংযোগ দ্রুত মেরামত করতে হবে। সার্বক্ষণিক একজন ইলেকট্রিশিয়ান নিয়োগ করতে হবে। নিরাপদ স্থানে পূজা মণ্ডপ স্থাপনের ওপর জোর দেওয়া হয়েছে।

হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর, আর্চওয়ে ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়েও জোর দেওয়া হয়েছে সিএমপির নির্দেশনায়। বলা হয়েছে, অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকতে হবে, রাখতে হবে পর্যাপ্ত পানির ব্যবস্থা। মন্দির বা পূজা মণ্ডপে কোনো ধরনের থিম, সাংস্কৃতিক অনুষ্ঠান বা ডিজে পার্টির আয়োজন করা যাবে না। আজান ও নামাজের সময় সাউন্ড সিস্টেম বন্ধ রাখতে হবে।

পূজা কমিটি নিয়ে কোনো দ্বন্দ্ব থাকলে নিজেরা অথবা মহানগর পূজা কমিটির সঙ্গে আলোচনা করে মীমাংসা করতে বলেছে চট্টগ্রাম নগর পুলিশ। এরকম কিছু থাকলে যেন তার কোনো প্রভাব পূজা চলাকালীন না পড়ে, সে বিষয়েও সতর্ক থাকতে বলেছে।

সিএমপি নির্দেশনা দিয়ে বলছে, অজ্ঞান পার্টি ও মলম পার্টি থেকে সতর্ক থাকতে হবে। অপরিচিত ব্যক্তির দেওয়া কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকতে হবে। নির্দিষ্ট স্থান ছাড়া যত্রতত্র গাড়ি রাখা যাবে না। নারীদের যৌন হয়রানি বা উত্ত্যক্তের বিরুদ্ধে ও প্রতিরোধে মণ্ডপ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে এবং পুলিশকে জানাতে হবে। পুরুষ ও মহিলাদের জন্য পৃথক প্রবেশ ও নির্গমন পথ রাখতে হবে। মহিলা স্বেচ্ছাসেবক রাখতে হবে।

পূজামণ্ডপের ব্যবস্থাপনা কমিটিকে সার্বক্ষণিক নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক মোতায়েন করার নির্দেশনা দিয়ে সিএমপি বলেছে, স্বেচ্ছাসেবকদের চেনার সুবিধার্থে নির্দিষ্ট পোশাকের ব্যবস্থা করতে হবে। এছাড়া স্বেচ্ছাসেবকদের নামের তালিকা স্থানীয় থানার ওসিকে দিতে হবে।

সিএমপি জানিয়েছে, যেকোনো ঘটনার সংবাদ দ্রুততার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে হবে। মাদক গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। পূজা মণ্ডপের আশপাশে মেলা বা জুয়ার আসর বসানো যাবে না। আতশবাজি-পটকা ফোটানো থেকে বিরত থাকতে হবে। ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা লোকমুখে যেকোনো ধরনের গুজব বা অনাকাঙ্ক্ষিত বিষয়ে নিকটস্থ থানায় অবহিত করতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, শামসুল আলম, উপকমিশনার (সদর) আমির জাফরসহ ঊর্ধ্বতনরা ছিলেন। এছাড়া চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন তালুকদার ও সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত ছিলেন।

সারাবাংলা/আরডি/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর