রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

দেশের অর্থনৈতিক অবস্থা খাদের কিনারে, পড়ে যাবে হয়ত: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৩৬ সময় দেখুন
দেশের অর্থনৈতিক অবস্থা খাদের কিনারে, পড়ে যাবে হয়ত: ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ পর্যায়ে, একেবারে খাদের কিনারায় গেছে, পড়ে যাবে হয়ত।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডোনাল্ড লু’র ঢাকা সফর সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমি আগেও বলেছি, এখনও বলছি, বাংলাদেশের জনগণ কারও ওপর নির্ভর করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে, এটা আমরা মনে করি না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ নিজের শক্তিতে নিজের পায়ের ওপর ভর করে ’৭০ সালের পূর্বেও আন্দোলন করেছে, ’৭০ এ আন্দোলন করেছে, ’৭১ এ মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি তা সম্পূর্ণ জনগণের শক্তির ওপর নির্ভর করে আন্দোলন করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। সুতরাং এ বিষয়ে আমরা বেশি কিছু বলতে চাই না।’

গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যে ৩১ দফা তুলে ধরেছিলাম, সেই সঙ্গে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে এক দফা আন্দোলনের কথা বলেছিলাম যার মধ্য্যে ছিল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। সেই লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলন করছি। আজকে তারই ধারাবাহিকতায় গণঅধিকার পরিষদের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছি, কথা বলেছি। চলমান আন্দোলনের জন্য কী ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘আমি সবসময় বলে আসছি এবং এখনও বলছি, যে কোনো পবির্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ এবং যুবসমাজ, ছাত্র সমাজ। সেক্ষেত্রে গণঅধিকার পরিষদের যারা আছেন তারা কিন্তু সবাই একেবারে তরুণ এবং ছাত্র নেতা থেকে উঠে এসেছেন, এজন্য আমি আশাবাদী। গণঅধিকার পরিষদের এই আন্দোলনে জোরাল ভূমিকা ছিল। আমি আশা করব আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে তারা তাদের ভূমিকা অক্ষুন্ন রাখবে এবং জনগণকে সংগঠিত করার ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা পালন করবে।’

এর আগে, গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গেও বৈঠক হয় বিএনপির। বাম ঐক্যের সমন্বয়ক হারুন চৌধুরী এর নেতৃত্ব দেন। এরইমধ্যে ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি, লেবার পার্টি সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বুধবার (১৫ মে) গণতন্ত্র মঞ্চ ও গণফোরামের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক রয়েছে।

আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কেন্দ্রীয় নেতা আবু হানিফ, শাকিল উজ্জামান, নূরে এরশাদ সিদ্দিকী, হাসান আল মামুন, মাহফুজুর রহমান খান, রবিউল হাসান, তোফাজ্জল হোসেন ও খালিদ হাসান।

সারাবাংলা/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর