রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

দেশের মানুষই এখন আমার শক্তি: শেখ হাসিনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১০৮ সময় দেখুন
দেশের মানুষই এখন আমার শক্তি: শেখ হাসিনা


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে বঙ্গবন্ধু নেই। কিন্তু এটুকু বলতে পারি তিনি যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তার কিছুটা হলেও আমরা পূরণ করতে পেরেছি।

তিনি বলেন, আমার সব শক্তি ও সাহস আমি আমার মা-বাবার কাছ থেকে পেয়েছি। যতদিন বেঁচে থাকব, ততদিন এ দেশের মানুষের জন্য কাজ করে যাব। দেশের মানুষগুলোই এখন আমার শক্তি।

শুক্রবার (১৭ মে) সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নেতারা আওয়ামী লীগ সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে শেখ হাসিনা দুঃখ প্রকাশ করে বলেন, ওইদিন ধানমন্ডি ৩২ নম্বরে আমাদের ঢুকতে দেয়নি জিয়াউর রহমান; মিলাদ পড়তেও দেয়নি। সব থেকে বড় কথা হলো আমি যখন যাই, তখন কামাল, জামাল, রাসেল সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম তখন ওরা কেউ নেই। এয়ারপোর্টে হাজার হাজার মানুষ আমাকে নিতে এসেছিল। ৩২ নম্বরে আমরা মিলাদ করতে চাইলাম। কিন্তু জিয়াউর রহমান ঢুকতে দেয়নি। উল্টো বলেছে গাড়ি দেবে, বাড়ি দিবে। আমি বলেছি, খুনির কাছ থেকে আমি কিছুই নেব না।

তিনি বলেন, আমি যখন দিল্লিতে ছিলাম, তখন জিয়াউর রহমান দেখা করতে চেয়েছিল, আমরা দেখা করিনি। লন্ডনে থাকার সময়ও জিয়াউর রহমান দেখা করতে চেয়েছিল, আমরা দেখা করিনি। আর যখন আমি আসলাম, তখন আমাকে ৩২ নম্বরে ঢুকতে দিল না।

দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের প্রত্যয় নিয়ে দেশে ফিরেছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, একটা প্রত্যয় নিয়ে দেশে এসেছিলাম, আমার আব্বা সারা জীবন কষ্ট করেছেন। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীরা জেল খেটেছেন, কষ্ট করেছেন। জাতির পিতার স্বপ্ন পূরণ হয়নি। উল্টো মানুষের অবস্থা আরও খারাপ হয়েছে। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাব, মাথায় কেবল এ চিন্তাটাই ছিল।

তিনি বলেন, আমি যখন ফিরে আসলাম তখনও জানতাম না কোথায় থাকব? কোথায় খাব?। কিন্তু আমার সঙ্গে আওয়ামী লীগের হাজার হাজার মানুষ ছিল। তারাই আমার শক্তি ছিল।

সারাবাংলা/এনআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর