রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘দেশে অস্থিরতা না বাড়িয়ে নির্বাচনে এসে জনপ্রিয়তা প্রমাণ করুন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
‘দেশে অস্থিরতা না বাড়িয়ে নির্বাচনে এসে জনপ্রিয়তা প্রমাণ করুন’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশে অস্থিরতা বাড়াবেন না। বাইরের সুতার টানে দেশের মানুষের শান্তি সমৃদ্ধি, লক্ষ্য-স্বপ্নকে ধ্বংসের চেষ্টা করলে জনগণ সমুচিত জবাব দেবে।

রোববার (২০ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ এই আলোচন সভার আয়োজন করে।

নানক বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে বাঙলার মানুষ আপনাদের প্রতিরোধ করবে। রাজনৈতিকভাবে আপনাদের কবর রচনা করবে বাংলাদেশের মাটিতে।

তিনি বলেন, ফখরুল সাহেবরা বলেন শেখ হাসিনা জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন। তাহলে নির্বাচনে এসে আপনারা সেটা প্রমাণ করুন। আগামী জাতীয় নির্বাচনে জনগণই ঠিক করবে আপনারা (বিএনপি) না আমরা (আওয়ামী লীগ) জনপ্রিয়।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আজকে বিএনপি মানবাধিকার আর গণতন্ত্রের কথা বলে। অতীতে তারা মানবাধিকার ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। গতকাল থেকে তারা একটু টার্ন নিয়েছে। ইন্ডিয়া থেকে কি যেন একটা বার্তা আমেরিকাকে পাঠিয়েছে, সেটা দেখে তারা হতাশ।

বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, মির্জা ফখরুল আমরা বলি বিদেশি প্রভুদের পেছন ছেড়ে দেন। নির্বাচনে আসুন আগামী জাতীয় নির্বাচনে নিজেদের জনপ্রিতাতা যাচাই করুন।

তিনি বলেন, শেখ হাসিনা ভিক্ষুকের জাতি থেকে বাংলাদেশকে আজকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করেছেন। উন্নয়নশীল দেশের রাস্তায় নিয়ে এসেছেন। মানুষ ভেবে চিন্তে আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতায় নিয়ে আসবে। আপনারা যদি ভাল কাজ করে থাকেন আপনারাও ক্ষমতায় আসতে পারেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছেন শতভাগ ফেয়ার ইলেকশন হবে।  জনগণ যদি শেখ হাসিনাকে ভোট দেয় তবে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন। আর যদি না দেয় তিনি তা মেনে নেবেন। অতএব নির্বাচনে আসুন। বিদেশি প্রভুদের তেল মারা বাদ দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে সভাপতি সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল সিদ্দিক তুহিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য সাদেক খানসহ মহানগর ও মোহাম্মদপুর থানার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের নেতারা।

সারাবাংলা/এনআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর