শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

‘দেশে গণতন্ত্রের সংকট চলছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৩৮ সময় দেখুন
‘দেশে গণতন্ত্রের সংকট চলছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে গণতন্ত্রের সংকট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার বোঝা যায় দেশে সংকট রয়েছে। বিদ্যমান সংকট হলো গণতন্ত্রের সংকট। অনাচারের দেশ ছেয়ে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে, সরকারের পৃষ্ঠপোকতায় দুর্নীতি হচ্ছে। সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা দুর্নীতি করে দেশকে ফোকলা করে দিয়েছে। ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে। এসব বিদ্যমান সংকট সমস্যা সমাধানে আমাদের একদফা কর্মসূচি চলছে। একদফা আন্দোলনের বাস্তবায়ন ছাড়া সংকট নিরসন হবে না।’

তিনি বলেন, ‘যারা দুর্নীতি ও লুটপাট করে দেশকে ধ্বংস করে দিচ্ছে সরকার তাদের নিরাপদে দেশ থেকে বের করে দিচ্ছে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তিনি চিকিৎসা পযর্ন্ত পাচ্ছেন না। আদালতের দোহাই দিয়ে খালেদা জিয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’

কোটা সংস্কারের আন্দোলন সর্ম্পকে বিএনপির এই নেতা বলেন, ‘কোটা বাতিল নয়, সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। কোটা সংস্কার নিয়ে কয়েক বছর ধরে আন্দোলন চলছে, আন্দোলন ঝিইয়ে রাখা ঠিক না। সরকারে উচিত কোটা সংস্কারের ব্যবস্থা করা। প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা যখন শপথ নেন তখন বলেন রাগের বশবর্তী হয়ে বা বিরাগভাজন হয়ে কোনো সিদ্ধান্ত নেব না। কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রী বিরাগভাজন হয়ে বলে দিলেন, কোটা বাতিল হবে না।’ শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত দাবির প্রতি বিএনপির সমর্থন রয়েছে বলে জানান তিনি।

১২ দলীয় জোট লিয়াঁজো কমিটির বৈঠককে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায় ইসলামের মহাসচিব মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মওলানা আবদুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাড. আবুল কাশেম।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর