মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

দেশ ছেড়েছেন, এবার ইউনূসকে আইনি চিঠি ধরালেন বাংলাদেশের ধনকুবের! সঙ্গে বিরাট হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ সময় দেখুন



Last Updated:

ওই ধনকুবেরের আইনজীবীদের অভিযোগ, আলম এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দিয়েছে মহম্মদ ইউনূসের সরকার৷

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস৷

ঢাকা: বাংলাদেশের ক্ষমতাসীন মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সেদেশেরই একজন ধনকুবের৷ বাংলাদেশি ওই শিল্পপতির নাম মহম্মদ সইফুল আলম৷ তিনি বাংলাদেশের এস আলম শিল্প গোষ্ঠীর কর্ণধার৷ ইউনূস সরকারকে আইনি নোটিস পাঠিয়েছেন বাংলাদেশের অন্যতম ধনকুবেরের আইনজীবী৷

অভিযোগ, শেখ হাসিনা দেশ ছাড়ার পরই ক্ষমতায় এসে এস আলম শিল্প গোষ্ঠীর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে মহম্মদ ইউনূস সরকার৷ ইউনূস সরকারের অভিযোগ, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সইফুল আলম নামে ওই শিল্পপতি কয়েক বিলিয়ন ডলার বেআইনি ভাবে বিদেশে পাচার করে দিয়েছেন৷ এর পর ক্ষমতায় এসেই মহম্মদ ইউনূস সরকার ওই শিল্পগোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করতে শুরু করে৷

জানা গিয়েছে, বাংলাদেশের ওই অন্যতম ধনী ওই শিল্পপতির সিঙ্গাপুরের নাগরিকত্ব রয়েছে৷ সিঙ্গাপুরের নাগরিক হিসেবেই তিনি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন মহম্মদ সইফুল আলম৷ ওই শিল্পপতির আইনজীবী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস এবং তাঁর ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টাকে নোটিস পাঠিয়েছেন৷ সেই নোটিসে বলা হয়েছে, ছ মাসের মধ্যে দু পক্ষ বসে বিষয়টি মিটমাট না করলে তাঁরা আন্তর্জাতিক সালিশি আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করবেন৷

ফিনান্সিয়াল টাইমস-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ১৮ ডিসেম্বরের পাঠানো চিঠিতে ওই ধনকুবেরের দুই আইনজীবী জানিয়েছেন, ২০১১ সাল থেকে আলম এবং তাঁর পরিবার স্থায়ী ভাবে সিঙ্গাপুরে বসবাস করতে শুরু করেন৷ ২০২০ সালে তাঁরা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন৷ ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে আলম এবং তাঁর পরিবারের সদস্যরা সিঙ্গাপুরের নাগরিকত্ব পান৷

আরও পড়ুন: ‘বন্ধু’ পাকিস্তানকেও ছাপিয়ে গেল বাংলাদেশ! কয়েক মাস দেশ চালিয়েই লজ্জার নজির গড়়লেন ইউনূস

ওই ধনকুবেরের আইনজীবীদের অভিযোগ, আলম এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দিয়েছে মহম্মদ ইউনূসের সরকার৷ এমন কি, আলম এবং তাঁর পরিবারের সদস্যদের বাংলাদেশে প্রবেশের উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা৷ ফলে বাংলাদেশে নিজেদের যাবতীয় সম্পত্তির এবং ব্যবসার উপরে নিয়ন্ত্রণ হারাতে থাকেন সইফুল আলম৷ আরও অভিযোগ, সইফুল আলম বাংলাদেশে যে বিপুল বিনিয়োগ করেছিলেন, গত কয়েকমাসের অরাজকতায় তার একটা বড় অংশই ধ্বংস করা হয়েছে৷ এর জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদাসীন মনোভাবকেও দায়ী করেছেন ওই ধনকুবেরের আইনজীবীরা৷

যদিও ওই শিল্পপতির আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দেয়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার৷ তবে গত অক্টোবর মাসে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাঙ্কের নতুন গভর্নর এহসান মনসুর অভিযোগ করেন, ব্যাঙ্কিং ব্যবস্থাকে এড়িয়ে এবং কারচুপি করে বাংলাদেশ থেকে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন সইফুল আলম৷ বাংলাদেশ সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নরের দাবি, সইফুল আলমের বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে তা আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যাঙ্কিং ক্ষেত্রে বড় কেলেঙ্কারি হিসেবেই গণ্য করা হয়৷

বাংলাদেশে পোশাক, নির্মাণ, খাদ্য দ্রব্য এবং ব্যাঙ্কিং ক্ষেত্রেও ব্যবসা রয়েছে এস আলম গোষ্ঠীর৷ যদিও বাংলাদেশের সেন্ট্রাল ব্যাঙ্কের আনা যাবতীয় দুর্নীতির অভিযো অস্বীকার করেছে তারা৷

বাংলা খবর/ খবর/বিদেশ/

Bangladesh news: দেশ ছেড়েছেন, এবার ইউনূসকে আইনি চিঠি ধরালেন বাংলাদেশের ধনকুবের! সঙ্গে বিরাট হুঁশিয়ারি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর