বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

দ্রব্যমূল্যের লাগাম টানতে সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৮১ সময় দেখুন
দ্রব্যমূল্যের লাগাম টানতে সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বড় ধরনের সুদের হার বৃদ্ধির ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগাম টানতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বে বৃহৎ অর্থনীতির দেশটি। খবর বিবিসি।

ফেডারেল রিজার্ভ ব্যাংক জানিয়েছে, দেশটির ব্যাংক সুদের হার শূন্য দশমিক ৭৫ বাড়াবে। তারা এই হার ২ দশমিক ২৫ থেকে বাড়িয়ে ২ দশমিক ৫০ শতাংশ করবে।

এক সংবাদ সম্মেলনে ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান জেরোম পাওয়েল অর্থনীতির ধীরগতির কথা স্বীকার করে বলেছেন, ‘ঝুঁকি থাকা সত্ত্বেও ব্যাংক সামনের মাসগুলোতে সুদের হার বাড়াতে পারে।’ এ পরিস্থিতি মুদ্রাস্ফীতির দিকে ইঙ্গিত করে, যা গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ।

তিনি আরও বলেন, ‘মূল্য স্থিতিশীল না হলে অর্থনীতিতে কিছুই কাজ করে না। তাই মুদ্রাস্ফীতি কমা দরকার। এটা এড়িয়ে যাওয়ার মতো বিষয় নয়।’

দেশটির অর্থনীতিকে স্থিতিশীল করতে মূল্যস্ফীতি কমানোর জন্য গত মার্চ মাস থেকে ঋণের সুদের হার বাড়াচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। তবে এ ধরনের পদক্ষেপগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে মন্দার দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের পর প্রথম ভোক্তাদের আস্থা হ্রাস, আবাসন বাজারের ধীরগতি, ব্যবসায়ীক কার্যক্রম সংকোচন ও বেকারত্বের হার বেড়েছে।

এই সপ্তাহে সরকারি পরিসংখ্যানে মার্কিন অর্থনীতি টানা তিন মাসে দ্বিতীয় সংকোচনের চিত্র দেখা যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

অনেক দেশে অর্থনীতির এই পরিস্থিতিকে মন্দা হিসাবে বিবেচনা করা হয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে এটি ভিন্নভাবে পরিমাপ করা হয়।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর