বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

দ্রুত ওজন কমাতে চান? রোজ সকালে খালি পেটে এই পানীয় আনবে চটজলদি ফল – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২০৫ সময় দেখুন
দ্রুত ওজন কমাতে চান? রোজ সকালে খালি পেটে এই পানীয় আনবে চটজলদি ফল – News18 Bangla


#কলকাতা: প্রয়োজনের তুলনায় ওজন বেড়ে গেলে মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। শরীরে মেদ জমলে সহজে রোগও বাসা বাঁধতে থাকে। চিকিৎসকরা বার বার ওবেসিটি নিয়ে সচেতন করেন। কিন্তু একবার শরীরে অতিরিক্ত মেদ জমলে তা কমাতে বেশ বেগ পেতে হয়। শরীরচর্চার পাশাপাশি খাওয়া দাওয়ার দিকেও একটু নজর দিতে হয়।

তবে কিছু ঘরোয়া টোটকা আছে যা মহৌষোধির মতো কাজ করে। এর মধ্যে অন্যতম হল এলাচ। রান্নাঘরের এই সহজলভ্য উপাদানের অনেক উপকারিতা আছে। ওজন কমাতেও এটি কার্যকরী। বিশেষ করে এলাচ ভেজানো জল খুবই উপকারী।

এলাচের মধ্যে থাকে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ক্যালশিয়াম যা শরীরের পক্ষে খুবই ভালো। মেদ কমানো ছাড়াও বেশ কিছু উপকারিতা আছে এর। দেখে নেওয়া যাক সেগুলি কী-

১) এলাচে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

২) এর মধ্যে ক্যানসারের সঙ্গে লড়াই করার মতোও কিছু উপাদান আছে।

৩) নিয়মিত এলাচ খেলে তা হজমেও সাহায্য করে।

আরও পড়ুন- খাবার পরেই আঙুলে, নখে হলুদের ছোপ পড়ে যায়? রইল দাগ দূর করার ৬টি কার্যকরী উপায়

৪) শ্বাস প্রশ্বাসের সময়ে বা মুখে গন্ধ থাকলে সেক্ষেত্রে মুখের ব্যাকটেরিয়া নষ্ট করতে সাহায্য করে এলাচ।

৫) যাদের ডায়াবিটিস এর সমস্যা তারাও এলাচ খেতে পারেন নিয়মিত।

আরও পড়ুন- প্রতিদিন এক গ্লাস! ক্যানসার থেকে রক্তচাপের সমস্যা, বহু রোগ দূরে রাখে সহজেই

ওজন কমাতে বিশেষজ্ঞরা রোজ খালি পেটে এলাচ ভেজানো জল পান করতে বলছেন। পাঁচ থেকে ছটা এলাচের খোসা ছাড়িয়ে জলে মিশিয়ে রাখুন রাতে। সকালে উঠে সেই জল হালকা গরম করে পান করুন। ফল পাবেন হাতে নাতে। চটজলদি ফল পেতে দিনে ৩-৪ বার এই জল পান করতে পারেন। অন্তত পরপর ১৪ দিন এই ঘরোয়া টোটকার সাহায্য নিলেই পরিবর্তন দেখবেন শরীরে।

Published by:Swaralipi Dasgupta

First published:

Tags: Weight Loss



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর