বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

দ্রুত গলছে এভারেস্টের হিমবাহ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৫ সময় দেখুন
দ্রুত গলছে এভারেস্টের হিমবাহ


আন্তর্জাতিক ডেস্ক

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের হিমবাহ দ্রুত গলছে। বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলছেন, দুই হাজার বছর ধরে জমা বরফ গলে পানি হয়ে যাচ্ছে মাত্র ২৫ বছরে। মানবসৃষ্ট উষ্ণতার ফলে এমনটা ঘটছে।

যুক্তরাষ্ট্রের মেইন ইউনিভার্সিটির গবেষক ও একদল পর্বতারোহী যৌথভাবে গবেষণাটি করেন। গবেষণার ফল বিশ্বখ্যাত জার্নাল নেচার পরিচালিত ক্লাইমেট অ্যান্ড অ্যাটমোস্ফেরিক সায়েন্স প্রকাশ হয়েছে।

গবেষণাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬ হাজার ৩০০ ফুটের বেশি উঁচু হিমবাহের উপর করা হয়। গবেষক দলটি সাউথ কল গ্লেসিয়ার নিয়ে কাজ করেন। কত সময় ধরে ও কী কারণে গলছে তা জানতে গবেষকরা ২০১৯ সালে এভারেস্টের ওই হিমবাহে যান এবং নমুনা সংগ্রহ করেন।

গবেষণার ফলাফল বলছে, ২ হাজার বছর ধরে তৈরি বিশাল হিমবাহ ১৯৯০ দশকের পর থেকে দ্রুত গলছে। হিমবাহ তৈরির গতির চেয়ে এর গলে যাওয়ার গতি ৮০ গুণ বেশি। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন হিমবাহ গলার বড় কারণ। হিমবাহ গলে যাওয়ার কারণে তুষার আচ্ছাদিত পৃষ্ঠে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে।

বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করে উল্লেখ করেছেন, হিমবাহের পুরুত্ব কমে যাওয়ার ফলে এর নিচের কালো বরফ উন্মোচিত হয়ে যাবে। হিমবাহের নিচে উন্মোচিত হয়ে পড়া বরফখণ্ড সূর্যের তাপে আরও দ্রুত গলবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর