মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

ধান রোপণ করতে গিয়েই ঘটল বিপত্তি! বজ্রাঘাতে মৃত্যু এক কৃষকের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন


Last Updated:

নিজের জমিতে ধান রোপণের করছিলেন কমলবাবু। আচমকাই বাজ পড়ে সোজা ওই ব্যক্তির উপর। তড়িঘড়ি তাঁকে কুমারগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতেই কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

বজ্রাঘাতে মৃত্যু কৃষকের বজ্রাঘাতে মৃত্যু কৃষকের 
বজ্রাঘাতে মৃত্যু কৃষকের 

সুস্মিতা গোস্বামী , দক্ষিণ দিনাজপুর: জমিতে ধান রোপনের সময় বজ্রাঘাতে মৃত্যু হল এক কৃষকের। এদিন এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েতের ভগবতীপুর এলাকায়। মৃতের নাম কমল সরকার (৫৪)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালবেলায় রোজকারের মত নিজের জমিতে ধান রোপনের কাজে গিয়েছিলেন কমলবাবু। সেইসময় হঠাৎই শুরু হয় ঝড়-বৃষ্টি। এরপরেই জমি থেকে উঠে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: শান্তিপুর ষ্টেশনের নাম পরিবর্তনের আর্জি রেলমন্ত্রীকে, কী হতে পারে নতুন নাম? জেনে নিন

সেই সময় আচমকাই বাজ পড়ে সোজা ওই ব্যক্তির উপর। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সেইসময় জমি থেকে দূরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন গ্রামবাসীর নজরে এলে তাঁরা ছুটে যান ওই ব্যক্তিকে তুলতে। এরপরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কুমারগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে পৌঁছতেই কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এবিষয়ে মৃত কৃষকের দাদা বাবলু সরকার জানান, “জমিতে ধান রোপন করছিল ভাই। আচমকাই বাজ পড়ে ঘটনাস্থলেই ওর মৃত্যু হয়। পরিবারের একমাত্র রোজগেরে ছিল সে।”

এরপরেই মৃত ব্যক্তি কমল সরকারের দেহ পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য। এদিকে এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে কুমারগঞ্জের ভগবতীপুর গ্রাম।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর