শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ধৈর্য ধরেন এই যুদ্ধে আমরাই জয়ী হব: রওশন এরশাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৯৮ সময় দেখুন
ধৈর্য ধরেন এই যুদ্ধে আমরাই জয়ী হব: রওশন এরশাদ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টির নেতা ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ দলটির নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ধৈর্য ধরেন এই যুদ্ধে আমরাই জয়ী হব।’ মূলত দলটির বর্তমান চেয়ারম্যান ও দেবর গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) সঙ্গে চলামান বিবাদকে উদ্দেশ্যে করে এই মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাতীয় পার্টি আসন্ন দশম জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত প্রকাশিত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিজয়নগর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তার এই বক্তব্য পাঠ করে শোনানো হয়। বেগম রওশন এরশাদ বর্তমানে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

লিখিত বক্তব্যে রওশন এরশাদ বলেন, ‘আমরা পরিবর্তন, ষড়যন্ত্র এবং চ্যালেঞ্জের অনুভব করেছি। আমরা এখনো দাঁড়িয়ে আছি। একটি সুন্দর গাছের শিকড়ের মতো। দুর্দিনে আমাদের নিবেদিত প্রাণ ও পরীক্ষিত কর্মীরাই আমাদের শক্তি। দুর্নীতিসহ সব ধরনের শোষণমুক্ত নতুন বাংলাদেশের আদর্শে বিশ্বাসী আমরা।’

তিনি আরও বলেন, ‘আমাদের ইতিবাচক এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। বিশ্বাস করুন সবকিছু সম্ভব এবং আমরা ক্ষমতায় যাব। সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব দ্বারা নতুন প্রজন্মের কাছে একটি শক্তিশালী দল হিসেবে থাকবে জাতীয় পার্টি। আমরা এই যুদ্ধে জিতব এবং চ্যালেঞ্জ কাটিয়ে উঠব। জাতীয় পার্টি আরও শক্তিশালী হবে। বাংলাদেশে চিরকাল বেঁচে থাকবে ইনশাআল্লাহ।’

এ সংবাদ সম্মেলনে প্রফেসর দেলোয়ার হোসেন, কাজী মামুনুর রশিদ, এসএম আলম, গোলাম মসিহ, ইকবাল হোসেন রাজু ও নুরুল ইসলাম নুরুসহ দলটির আরও অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর