শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন আনতে হবে: আ স ম‌ রব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৫২ সময় দেখুন
ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন আনতে হবে: আ স ম‌ রব


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিদ্যমান রাষ্ট্রব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত উল্লেখ করে গুণগত পরিবর্তনের প্রয়োজন অনিবার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেন, ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রব্যবস্থা দিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। উৎপাদন, জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তিতে সম্পৃক্ত শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষের অংশগ্রহণভিত্তিক নতুন রাজনীতি ব্যবস্থাপনা গুণগত পরিবর্তনের সূচনা করবে।

বুধবার (১৮ আগস্ট) জেএসডির কেন্দ্রীয় সহসভাপতি ও স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আবদুল জলিল চৌধুরীর স্মরণসভায় আ স ম আব্দুর রব এসব কথা বলেন।

আ স ম আব্দুর রব তার বক্তব্যে বলেন, দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের লড়াইয়ে আমাদের অবশ্যই নিয়ামক শক্তির ভূমিকা গ্রহণ করতে হবে। দেশে উপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে অংশীদারিত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মরহুম আব্দুল জলিল চৌধুরী ছিলেন এ লড়াইয়ের অকুতোভয় সৈনিক। তিনি ছিলেন একজন মহৎ মনের মানুষ। জনতার পাশে থেকে তিনি জনতার জলিলে পরিণত হয়েছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর