বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নওগাঁর পত্নীতলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
নওগাঁর পত্নীতলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত


ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ::

নওগাঁর পত্নীতলায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় উপজেলার কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী সহ অতিথি বৃন্দের সমন্বয়ে একটি বনাঢ্য র্্যালী শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ সূধীজন প্রমুখ।

এসময় বক্তরা বলনে আজকের কন্যাশিশু আগামী দিনের নারী। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি  কন্যাশিশুর অধিকার, সু-শিক্ষা, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের কর্তব্য এবং নারীর সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করতে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ সহ সামাজিক ও পারিবারিক বৈষম্য ও নির্যাতন থেকে কন্যা শিশুদের সুরক্ষিত রাখতে হবে। উল্লেখ্য ২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়।

আলোচনা সভা শেষে কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক, শিক্ষার্থীদের আবৃত্তি, গান পরিবেশন শেষে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর