সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: RCB win last-ball thriller to knock Mumbai Indians out | Cricket News Yogi Adityanath Makes ‘Krishnavataram’ Film Tax-Free After Special Screening In Lucknow | India News লক্ষ্মীপুরে দুধে পানি মিশিয়ে বিক্রি, ৩ মণ দুধ বিনষ্ট কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শ্রী শ্রী বঙ্ক বিহারী জিউ আখড়া মন্দির পরিচালনা কমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুরে দরবার শরীফের খাদেমের ওপর হামলা মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫ মাদকসেবীকে কারাদণ্ড

নওগাঁ-২ আসনে নৌকার শহীদুজ্জামান সরকার জয়ী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০ সময় দেখুন
নওগাঁ-২ আসনে নৌকার শহীদুজ্জামান সরকার জয়ী


ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৪৭, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার (নৌকা প্রতীক) বেসরকারি ভাবে জয়ী হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এইচ এম আখতারুল আলম (ট্রাক প্রতীক)।

সোমবার ভোট গণনা শেষে বেসরকারি ঘোষিত ফলাফল থেকে জানা যায়, এতে ৪৭, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লক্ষ ১৮ হাজার ৯৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এইচ এম আখতারুল আলম ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ৩৬৩ ভোট এবং গড়ে প্রায় ৫৭ শতাংশ ভোট পড়েছে বলে রিটার্নিং র্কমর্কতা জানিয়েছেন।

উল্লেখ্য পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনের পত্নীতলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১১৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ২৭১ এবং নারী ভোটার ৯৯ হাজার ৮৪৬ জন এবং ধামইরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩ শত ১ জন, মহিলা ৭৮ হাজার ৭ শত ১৪ জন। মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ১৩২ জন। মোট ভোটকেন্দ্র ছিলো ১২৪টি এবং এ আসনে নির্বাচনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মারা গেলে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত হয়। গত ৮ জানুয়ারি পুনরায় এ আসনের তফসিল ঘোষণার পর আজ ১২ই ফেব্রুয়ারি সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom