রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩১৮ সময় দেখুন
নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি


ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান পিত্তথলির জটিলতায় অসুস্থ হয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, নজরুল ইসলাম খানের পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তার পিত্তথলিতে জমাট পাথর অপসারণে অস্ত্রোপচার করা হবে।

ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক একিউএম মহসিনের তত্ত্বাবধানে নজরুল ইসলাম খান চিকিৎসাধীন আছেন।

বিএনপি নেতা ডা. জাহিদ হোসেন বলেন, ‘চিকিৎসকরা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন। আমরা আশাবাদী, অপারেশন সফলভাবে সম্পন্ন হবে।’

তিনি দলের পক্ষ থেকে নজরুল ইসলাম খানের দ্রুত আরোগ্য কামনা করে সকল নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর