শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘নতুন আইনের উদ্দেশ্য আর একটি অনুগত কমিশন গঠন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২০০ সময় দেখুন
‘নতুন আইনের উদ্দেশ্য আর একটি অনুগত কমিশন গঠন’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বাম গণতান্ত্রিক জোটের মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেছেন, নতুন নির্বাচন কমিশন আইনের উদ্দেশ্য হচ্ছে আর একটি সরকার অনুগত নির্বাচন কমিশন গঠন করা। যারা আগামী নির্বাচনে সরকারি দলের পক্ষে রাবার স্ট্যাম্প হিসাবে কাজ করবে অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে গঠিত সার্চ কমিটির মাধ্যমে আর একটি মেরুদণ্ডহীন অকার্যকর নির্বাচন কমিশন গঠন করা হবে। যাদের কাজ হবে সরকারি দলকে বিজয়ী ঘোষণা করা। তাই এই আইনের বিপক্ষে বাম জোট ২৯ জানুয়ারি দেশব্যাপী বিক্ষো কর্মসূচি পালন করবে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে ‘প্রস্তাবিত নির্বাচন কমিশন আইন-জনপ্রত্যাশা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ এসব কথা বলেন।

বক্তরা বলেন, রাজনৈতিক মতৈক্য ছাড়া সরকার ও সরকারি দলের নীলনকশা অনুযায়ী যেভাবে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে তা রাজনীতিতে অবিশ্বাস-অনাস্থা, বিরোধ-বিভাজন আরও বাড়িয়ে দেবে; নির্বাচনকেন্দ্রীক সংকট আরও ঘনীভূত করবে। আইন প্রণয়নের নামে পুরো বিষয়টি সরকারি দলের দুর্বুদ্ধি, অভিসন্ধিমূলক ও দেশবাসীকে ধোঁকা দেওয়ার আইনি কৌশল করা হচ্ছে।

মতবিনিময় সভায় সূচনা বক্তব্য রাখেন সভার সভাপতি এবং জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ব্রতীর নির্বাহী প্রধান শারমিন মোর্শেদ এবং বাম জোট নেতা বজলুর রশীদ ফিরোজ, আবদুল্লাহ কাফি রতন, মানস নন্দি, মোশরেফা মিশু, নজরুল ইসলাম, হামিদুল হক, বাচ্চু ভূইয়া, বিধান দাস প্রমুখ।

ড. শাহদীন মালিক বলেন, কথিত নির্বাচন আইনকে সরকারি দলের পক্ষে নির্বাচনি ফলাফল নিশ্চিতকরণ আইন বলা যেতে পারে। একইভাবে ডিজিটাল নিরাপত্তা আইনকেও বাক স্বাধীনতা রুদ্ধকরণ আইন বলা যেতে পারে।

তিনি বলেন, একক কর্তৃত্বেই এসব কথিত আইন তৈরি হচ্ছে, যা লজ্জা-গ্লানির এবং মুক্তিযুদ্ধের গণতান্ত্রিক চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল।

ড. বদিউল আলম মজুমদার বলেন, সার্চ কমিটির প্রজ্ঞাপনকে এখন আইনি আবরণ দেওয়া হচ্ছে। বাস্তবে অনুসন্ধান কমিটির যোগ্য ব্যক্তিদের অনুসন্ধানের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন আইন নামে যা হচ্ছে তা নিতান্তই আনুষ্ঠানিকতা; সবকিছু হবে প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী।

শারমিন মোর্শেদ বলেন, আইন প্রণয়নের পুরো প্রক্রিয়াই অস্বচ্ছ। সরকারের এই তৎপরতায় জনগণের কোনো আস্থা নেই। দেখে মনে হচ্ছে নির্বাচন কমিশনের নামে আবার মেরুদণ্ডহীন কিছু লোককে দেখতে পাওয়া যাবে।

জোটের সমন্বয়ক সাইফুল হক প্রস্তাবিত আইনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে সাতটি আপত্তি উত্থাপন করে তিনি বলেন, প্রথমত বিল প্রণয়নের আগে ক্রিয়াশীল রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে কোন আলাপ-আলোচনা করা হয়নি; তাদের মতামত নেওয়া হয়নি। দ্বিতীয়ত সরকারি দলের নিরঙ্কুশ নিয়ন্ত্রণে থাকা সংসদকেও পাশ কাটিয়ে এই বিল প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত সার্চ কমিটিতে সংসদে থাকা রাজনৈতিক দলেরও কোন প্রতিনিধিত্ব রাখা হয়নি। তৃতীয়ত সার্চ কমিটিতে দুই জন বিচারক, দুই জন সাংবিধানিক পদাধিকারী ও রাষ্ট্রপতির মনোনীত দুইজন ব্যক্তি রাখার যে বিধান যুক্ত করা হয়েছে তা পক্ষপাতদুষ্ট ও দলীয় রাজনৈতিক বিবেচনার বাইরে নয়। কারণ বর্তমানে সাংবিধানিক পদাধিকারী ব্যক্তিবর্গ দলীয় বিবেচনার উর্ধ্বে নন। আর সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মনোনীত দুই জন প্রতিনিধিও প্রধানমন্ত্রীর পছন্দেই নির্ধারিত হবেন। সার্চ কমিটির সদস্যরা যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকার ও সরকারিদলের পক্ষভুক্ত হবেন তাও পরিষ্কার। চতুর্থত প্রস্তাবিত বিলে গত দুইটি সার্চ কমিটি, নির্বাচন কমিশন ও নির্বাচনকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। কোন সংক্ষুব্ধ নাগরিক এসবের আইনি বৈধতা নিয়ে কোনো আদালতের শরণাপন্ন হতে পারবেন না। প্রকারান্তরে পুরো বিষয়টিকে অগণতান্ত্রিকভাবে দায়মুক্তি দেওয়া হয়েছে। এটা ন্যায়বিচার, আইনের শাসন ও নৈতিকতারও পরিপন্থি। পঞ্চমত এই বিলের খসড়ার ওপর জনগণের মতামত জানানোর প্রয়োজনীয় সময় ও সুযোগ কোনোটাই রাখা হয়নি। এক ধরনের চোরাগোপ্তা কায়দায় অস্বাভাবিক দ্রুততায় এই আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ষষ্ঠত নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠনের আইন, নির্বাচন কমিশন সংক্রান্ত সমন্বিত ও সামগ্রিক কোনো আইন নয়। নির্বাচন কমিশন কীভাবে স্বাধীন ও নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে; নির্বাচন কমিশনের অর্থায়ন থেকে শুরু করে প্রয়োজনীয় ক্ষমতা নিয়ে কিভাবে কাজ করবে; নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকার তথা নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ওপর তার কার্যকরি কর্তৃত্ব কী হবে: প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কী হবে প্রভৃতি প্রয়োজনীয় কোনো বিষয়েই এই বিলে সুস্পষ্ট কোনো বিধান নেই। সপ্তমত গোটা নির্বাচনি ব্যবস্থা যেখানে কালো টাকা, পেশীশক্তি, প্রশাসনিক হস্তক্ষেপ, সাম্প্রদায়িকতা এবং সর্বোপরি ব্যবসায় পরিণত হয়েছে এ সকল বিষয় মিমাংসা ছাড়া অবাধ, গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচনের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর অনুমোদনেই রাষ্ট্রপতিকে নতুন নির্বাচন কমিশনের ঘোষণা দিতে হবে।

সারাবাংলা/এএইচএইচ/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর