শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৩০ সময় দেখুন
নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গায়েবি মামলায় দলের নেতা-কর্মীদের গ্রেফতার ও নির্যাতন বন্ধ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে সারা দেশে মহানগর ও জেলায় পর্যায়ে চার দিনের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (১৩ মে) বিকেলে নয়াপল্টনে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে— আগামী ১৯ মে ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলা ও মহানগর, ২০ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর, ২৬ মে ঢাকা মহানগর উত্তরসহ ১৯ জেলা এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে জনসমাবেশ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা অমান্য, নিম্ন আদালতে আবার আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করে কারাগারে প্রেরণ, গায়েবি মামলা দিয়ে নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশ হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবিতে এই কর্মসূচি পালিত হবে। নতুন কর্মসূচি অনুযায়ী, চার দিনই ঢাকা মহানগরে বিক্ষোভ সমাবেশ হবে।’

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

সরকার পদত্যাগের এক দফা দাবিতে কর্মসূচি দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের এই আন্দোলন বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। আমাদের এই আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। গণতান্ত্রিক উপায়ে, শান্তিপূর্ণ উপায়ে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য।’

সারাবাংলা/এজেড/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর