শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

নতুন কর্মসূচি দিলো ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৫৭ সময় দেখুন
নতুন কর্মসূচি দিলো ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী ১৯ অক্টোবর ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা করবে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য।

রোববার (১৫ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এ্ক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্র জোটটির মুখপাত্র ও  ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

তিনি বলেন, ‘ভোটাধিকার, সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত নিরাপদ ক্যাম্পাস এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ঘোষিত ৯ দফার ভিত্তিতে ১৫টি ছাত্র সংগঠন সম্মিলিতভাবে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের পক্ষ থেকে প্রথম কর্মসূচি হিসেবে ১৯ অক্টোবর ঢাকায় ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি ঘোষণা করছি। পর্যায়ক্রমে অতি দ্রুত রাজশাহী, চট্টগ্রাম, সিলেটসহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জনমত সংগঠিত করা হবে।’

সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদী ছাত্র ঐক্যের তিন সমন্বয়ক ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব বক্তব্য দেন।

গত ২৯ সেপ্টেম্বর ১৫টি সংগঠন নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গঠিত হয়। এগুলো হলো জাতীয়তাবাদী ছাত্র দল, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্র দল (এলডিপি), নাগরিক ছাত্র ঐক্য, জাগপা ছাত্রলীগ, ছাত্র ফোরাম (গণফোরাম মন্টু), ভাসানী ছাত্র পরিষদ, জাতীয় ছাত্র সমাজ (কাজী জাফর), জাতীয় ছাত্র সমাজ (বিজেপি-পার্থ), জাগপা ছাত্র লীগ (তাসমিয়া প্রধান), জাগপা ছাত্র লীগ (খন্দকার লুতফর রহমান), ছাত্র জমিয়ত বাংলোদেশ, বিপ্লবী ছাত্র সংহতি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন।

গত ১৩ অক্টোবর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র কনভেনশন হয়।

সারাবাংলা/এজেড/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর