দোলের দিনই নদিয়ার চাপড়ায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় সাত জনের৷ টোটোর সঙ্গে একটি স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছিল৷ দুর্ঘটনার পরই গা ঢাকা দিয়েছিলেন ঘাতক স্করপিও গাড়িটির চালক৷ শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ডোমকল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ এ দিন ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়৷ পুলিশ সূত্রে খবর ধৃত গাড়ি চালক নদিয়ারই থানারপাড়া এলাকার বাসিন্দা৷ দুর্ঘটনার পরই পালিয়ে গিয়েছিল সে৷
Source link