রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২২১ সময় দেখুন
‘নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান’


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের দলের নির্বাহী প্রধান তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। তিনি দেশে ফিরে আসন্ন জাতীয় নির্বাচনে সরাসরি নেতৃত্ব দেবেন।’

২০০৭ সালের এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হওয়ার পর ২০০৮ সালে লন্ডনে যান তারেক রহমান। এরপর গত ১৭ বছরে তিনি আর দেশে ফেরেননি। তার অনুপস্থিতিতে আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয় এবং পাঁচ মামলায় সাজা দেওয়া হয়। এমনকি তার বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা জারি ছিল।

তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়। এরপর থেকেই তারেক রহমান ফের আলোচনায় আসেন। ইতোমধ্যে সব মামলায় তিনি খালাস পেয়েছেন।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান, তিনি খুব শিগগির দেশে ফিরবেন। সেই ঘোষণার পর থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

দলের সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশে ফিরতে চান তিনি। বিএনপির প্রার্থী বাছাই, নির্বাচনি কৌশল ও ভবিষ্যৎ সরকার গঠনের প্রস্তুতিতে সরাসরি নেতৃত্ব দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

তারেক রহমান নিজেও নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর