রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরবেন তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৩০ সময় দেখুন
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরবেন তারেক রহমান


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন। আগামী ২০ অথবা ২১ নভেম্বর তার সৌদি আরব যাত্রার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর।

রোববার (২৬ অক্টোবর) গণমাধ্যমকে তিনি বলেন, ‘তারেক রহমান ওমরাহ শেষে ফের লন্ডনে ফিরে যাবেন। সেখান থেকে নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন তিনি।’

তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে একটি বিশেষ নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। ফজলে এলাহী আকবর বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এই কমিটি কাজ করবে এবং সরকারি নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করবে।’

তিনি আরও জানান, দেশে ফেরার পর তারেক রহমান গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন।

প্রসঙ্গত, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এরপর থেকেই তিনি লন্ডনে অবস্থান করছেন এবং ২০১৬ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর