সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

নরসিংদী-৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসভা ও মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৫০ সময় দেখুন
নরসিংদী-৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসভা ও মিছিল


নরসিংদী: নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির প্রার্থী মনোনীত না করা হলেও ধানের শীষ প্রতীকের পক্ষে জনসভা ও মিছিল করেছেন নেতাকর্মীরা। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে শিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে এ জনসভা ও মিছিল করা হয়।

জনসভায় উপজেলার নয়টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রং বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। সভায় শিবপুর আসনে জোটের প্রার্থী না দিয়ে দলীয় ত্যাগী ও পরীক্ষিত প্রার্থী মনোনয়ন দিয়ে ধানের শীষকে বিজয়ী করার সুযোগ দেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের প্রতি আহবান জানান বক্তারা। পরে সভাস্থল থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি মিছিল বের হয়ে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়নপ্রত্যাশী মনজুর এলাহী, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় মনোনয়নপ্রত্যাশী ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেন, বিগত সময়ে দলের দুর্দিনে আমি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐকবদ্ধ ছিলাম। আগামীতেও দল ও জনগণের প্রয়োজনে নিজেকে বিলিন করে দেব। প্রয়োজনে নিজের জমি বিক্রি করে হলেও সকল নেতাকর্মীদের পাশে থাকবো।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর