বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নরেন্দ্র মোদি: বিভক্ত ভারত ইতিহাসের দ্বারপ্রান্তে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১২৮ সময় দেখুন
নরেন্দ্র মোদি: বিভক্ত ভারত ইতিহাসের দ্বারপ্রান্তে


সারাবাংলা ডেস্ক

ঢাকা: নরেন্দ্র মোদি ২০১৪ সালে প্রথম ক্ষমতায় আসার পর গত দশ বছরে ভারতের রাজনৈতিক পটভূমি পাল্টে দিয়েছেন। তার ব্যক্তিগত জনপ্রিয়তা দলকে ছাড়িয়ে গেছে। সংসদীয় নির্বাচনের চেহারা বদলে ক্রমশ প্রেসিডেন্সিয়াল ধাঁচের নির্বাচনে পরিণত হয়েছে।

এর ফলে, বিজেপি ক্ষমতায় থাকার জন্য ক্রমশ মোদি ব্র্যান্ডের ওপর নির্ভর করছে। এমনকি রাজ্য বিধান সভা নির্বাচনেও স্থানীয় নেতারা পেছনের সাড়িতে চলে যাচ্ছেন।

‘মোদি শুধু প্রধান প্রচারকারী ছিলেন না, এই নির্বাচনে তিনি ছিলেন একমাত্র প্রচারকারী,’ বলছেন ইয়ামিনি আইয়ার, একজন জননীতি বিষয়ক গবেষক।

মোদির সমর্থকরা তাকে দেখেন একজন স্বনির্ভর, শক্তিশালী নেতা হিসেবে, যিনি বিশ্বে ভারতের অবস্থান উন্নত করেছেন। তারা মোদির ব্যবসা-বান্ধব নীতিকে দেশের অর্থনীতি বিশ্বের পঞ্চম-বৃহত্তম হওয়ার কারণ হিসেবে দেখেন।

কিন্তু একই সাথে, তার এক দশকের শাসন ভারতকে গভীরভাবে বিভক্ত করেছে। তার সমালোচকরা বলছেন, মোদির হিন্দু-ভিত্তিক রাজনীতি দেশে অসহিষ্ণুতা ও ঘৃণা ছড়িয়েছে এবং সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে মুসলিমদের ওপর নির্লজ্জ আক্রমণ বৃদ্ধি পেয়েছে। ভারতের মোট জনসংখ্যার ১৪ শতাংশ মুসলিম।

মোদির অধীনে ভারতের অর্থনীতিতে বৈষম্য বৃদ্ধি পেয়েছে। এক দিকে স্টক মার্কেট রেকর্ড সৃষ্টি করছে এবং কোটিপতির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে; অন্যদিকে তরুণদের মধ্যে বেকারত্ব ব্যাপকহারে বাড়ছে। ভারতের অল্প সংখ্যক মানুষ অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে লাভবান হচ্ছেন।

মোদির সমালোচকরা বলছেন, তার সরকারের অধীনে দেশের গণতন্ত্র নড়বড়ে হয়ে পড়েছে। রাজনৈতিক বিরোধীদের দমিয়ে রাখার জন্য সরকার ক্রমশ শক্তি ব্যবহার করছে, স্বাধীন মিডিয়ার জায়গা সীমিত করে দিচ্ছে এবং ভিন্নমত দমন করছে। সরকার সমালোচকদের অভিযোগ অস্বীকার করে বলেছে, দেশ গণতন্ত্র বিকশিত হচ্ছে।

এপ্রিলের মাঝা-মাঝি সময়ে যখন ভোট গ্রহণ শুরু হয়, তখন বিজেপি তাদের প্রচারণায় ‘মোদির গ্যারান্টির’ ওপর জোর দেয়, এবং অর্থনীতি, দারিদ্র বিমোচন ও সমাজসেবায় তার দলের সাফল্যের কথা প্রচার করে। মোদি একের পর এক জনসভায় বার বার বলেন যে দেশের হাল তার হাতে থাকলে, ‘ভারত ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে।’

মুসলিমদের নিশানা

তবে প্রচারণা একপর্যায়ে ক্রমশ হুমকিস্বরূপ হয়ে ওঠে, এবং মোদির মেরুকরণকারী বক্তৃতাবাজী সংখ্যালঘু মুসলিমদের নিশানা করে। এই কৌশল তার মূল হিন্দু ভোটারদের মাঝে নতুন প্রাণ সঞ্চার করে বলে মনে করা হয়।

তার বিরোধীপক্ষ, কংগ্রেস-নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট, মোদির হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির সমালোচনা করেছে। তারা অর্থনীতি নিয়ে অসন্তোষ থেকে লাভবান হওয়ার আশা করছে, এবং বেকারত্ব, মূল্যস্ফীতি আর বৈষম্য ঘিরে তাদের প্রচারণা চালিয়েছে।

কিন্তু এক ডজনেরও বেশি বিরোধী দলের এই জোটের কাজ আদর্শগত পার্থক্যর জন্য ব্যাহত হয়েছে এবং বেশ কিছু নেতা দলত্যাগও করেছেন। এর ফলে, জোটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।

বিরোধীদের জোট আরও দাবি করছে যে, তাদেরকে অন্যায়ভাবে নিশানা করা হয়েছে। তারা বলছেন, তাদের নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলো তল্লাশি, গ্রেফতার এবং দুর্নীতি সংক্রান্ত তদন্ত চালিয়েছে, যেগুলো তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন। সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

আরেকটি বিজয় দেশের সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ নেতাদের অন্যতম হিসেবে নরেন্দ্র মোদির অবস্থান পাকাপোক্ত করবে। এর আগের নির্বাচনে ২০১৯ সালে বিজেপি ৫৪৩ সংসদীয় আসনের মধ্যে ৩০৩টি জয় করেছিল।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর