রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Knight Riders survive Shubman Gill scare: KKR crack GT code to keep playoff hopes breathing সিনহার জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী ঈদগড় ইউনিয়ন এর পাশ্ববর্তী ক্যাংগারবিলে তিন দিন ব্যাপি বলি খেলায় চ্যাম্পিয়ান কুতুবদিয়ার বলি মিরাজ। কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’ Yash’s Toxic Delay Has ‘Valid Reasons’, Says Tara Sutaria: ‘Definitely Worth The Wait’ | Bollywood News ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে এনজিও সমূহের গুরুত্ব অপরিসীম কোরবানির পশু থেকে ছড়াতে পারে প্রাণঘাতী রোগ, সতর্ক করলেন বাকৃবি অধ্যাপক যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে সম্মত ইসরায়েল-লেবানন ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে সংবাদ সম্মেলন, ১৪ দফা সিদ্ধান্ত ঘোষণা

নাইজেরিয়ায় সহিংসতার ঘটনায় নিহত ৫২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৭৬ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫ ০৯:২৪ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১২:২২

নাইজেরিয়ার সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় সহিংসতার ঘটনায় ৫২ জন নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) দেশটির মালভূমি রাজ্যে আন্তঃসাম্প্রদায়িক সংঘাত এবং জমি বিরোধের জের ধরে হামলাকারীরা ৫২ জনকে হত্যা করেছে।

মধ্যাঞ্চলে অবস্থিত এই রাজ্যে দুই সপ্তাহেরও কম সময়ে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ায় প্রেসিডেন্ট বোলা টিনুবু এই সঙ্কট তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে রোববার (১৩ এপ্রিল) রাতে বাসসা এলাকার জিকে এবং কিমাকপা গ্রামে ওই হামলা চালানো হয়। চলতি মাসে ওই একই রাজ্যের বোক্কোস এলাকার গ্রামে এর আগেও সশস্ত্র ব্যক্তিরা হামলা চালিয়ে ৫২ জনকে হত্যা করেছে।

মালভূমি রাজ্যের রাজধানী জোস থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) দূরে ওই হামলা চালানো হয়।

মুসলিম ফুলানি পশুপালক এবং খ্রিষ্টান কৃষকদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ প্রায়ই মারাত্মক সহিংসতায় রূপ নেয়। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উপস্থিতি কম সেখানে হামলার ঘটনা আরও বেশি ঘটতে দেখা যায়।

রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

ওই কর্মকর্তা আরও জানান, সেখানে হামলার ঘটনায় আরও ৩০ জন আহত এবং আরও ৩০টি বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে।

তবে মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, নিহতের সংখ্যা ৫৪। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, হামলার কারণে শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সারাবাংলা/এসডব্লিউ

নাইজেরিয়া
সহিংসতায় নিহত





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom