মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

নাগরপুরে ১০০ পরিবারকে ইফতার উপহার দিলেন প্রবাসী লেনিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৭ সময় দেখুন
নাগরপুরে ১০০ পরিবারকে ইফতার উপহার দিলেন প্রবাসী লেনিন

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও লন্ডন প্রবাসী ইউসুফ হোসেন লেনিন। ধুবড়িয়া ইউনিয়নের ১০০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

প্রথম রমজান থেকে শুরু হওয়া এই কর্মসূচিটি পর্যায়ক্রমে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সমাপ্ত হয়। ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি উপহার প্যাকেজে ছিল— ছোলা, খেজুর, মসুর ডাল, সয়াবিন তেল, মুড়ি, চিনি ও পেঁয়াজ।

যুক্তরাজ্যের লন্ডন থেকে মুঠোফোনে ইউসুফ হোসেন লেনিন জানান, “রমজান মাসজুড়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অংশ হিসেবেই এই ইফতার সামগ্রী উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ধুবড়িয়া ইউনিয়নবাসীর জন্য এই ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের বিষমপুর গ্রামের কৃতি সন্তান ইউসুফ হোসেন লেনিন দীর্ঘ সময় জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। তিনি ঢাকা তেজগাঁও কলেজ থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে ২০১৯ সালে বিবিএ এবং ২০২১ সালে এমবিএ সম্পন্ন করেন। এছাড়াও সম্প্রতি তিনি ২০২৫ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি আইনে উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে লন্ডনে অবস্থান করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর