শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম Nawazuddin Siddiqui Recalls How Rajpal Yadav’s Home Was A ‘Langar’ For Struggling Actors | Bollywood News বিমানবন্দরে আটক জামায়াত নেতাকে জব্দকৃত ৭৪ লাখ টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর T20 World Cup: Motie magic sinks England in Mumbai after Sherfane Rutherford’s 76 | Cricket News দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন বিভাগীয় কমিশনার চীন-বাংলাদেশ সম্পর্ক বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত হবে না: চীনা দূতাবাস পার্বত্য ২১৩ ভোটকেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা, ২০ দুর্গম কেন্দ্রে বিশেষ নজরদারি

নাগরপুরে ২ মাসে নতুন সড়ক নির্মাণ, পরিদর্শনে এমপি টিটু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪০ সময় দেখুন
নাগরপুরে ২ মাসে নতুন সড়ক নির্মাণ, পরিদর্শনে এমপি টিটু

গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে মোকনা ইউনিয়নে পংবাইজোড়া থেকে ভায়া লাড়ুগ্রাম হয়ে পংবরটিয়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নতুন সড়ক ২ মাসের মধ্যে নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে ঠিকাদার প্রতিষ্ঠান সাহেরা বিল্ডার্স। সোমবার (৯ অক্টোবর) দুপুরে ১ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১১৫০ মিটার দৈর্ঘ্যের এই নতুন সড়ক সরাসরি পরিদর্শন করেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। তিনি পুরো সড়ক পরিদর্শন শেষে এলাকার বাসিন্দাদের সাথে নিয়ে কাজের মান সম্পর্কে বিস্তারিত খোজ-খবর নিয়ে লাড়ুগ্রাম এলাকায় নির্মিত নতুন এই সড়কের উদ্বোধন ফলক উন্মোচন করেন এবং পরবর্তীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, মোকনা ইউনিয়ন আ.লীগ সাবেক সভাপতি নান্নু মিয়া, আ.লীগ নেতা খন্দকার সাজ্জাদ হোসেন আপেল সহ অন্যান্য আ. লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর