শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

নাগরপুর ঐতিহাসিক ৪ নেতা জেল হত্যা দিবস উদযাপন।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৪২ সময় দেখুন
নাগরপুর ঐতিহাসিক ৪ নেতা জেল হত্যা দিবস উদযাপন।

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
নাগরপুর ঐতিহাসিক ৪ নেতা জেল হত্যা দিবস পালিত হয়েছে।দিনটিকে যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে বৃহস্পতিবার(৩ নভেম্বর)নাগরপুর উপজেলা আ’লীগ এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।এর ধারাবাহিকতা দলীয় কার্যালয়ের সামনে সকাল ৭ টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়।এরপর সকাল ১১ ঘটিকার সময় উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো: মতিয়ার রহমান মতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক ভিপি জহুরুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদিকা রওশন আরা মাসুদা প্রমুখ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর